বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার প্রেমিকার সঙ্গে মদ্যপ অবস্থায় গ্রেফতার রাহুলরাজ

 

বিনোদন ডেস্ক: অভিনেত্রী প্রত্যুষা বন্দোপাধ্যায়ের রহস্যময় মৃ্ত্যুর ব্যাপারে নাম জড়িয়েছিল রাহুলরাজ সিংহের। এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

 

download

প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিক রাহুলরাজ সিংহ আবারও খবরের শিরোনামে। মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সান্তাক্রুজ ওয়েস্টে। সান্তাক্রুজ ডিভিশনের ট্রাফিক পুলিশ হঠাৎই রাহুলের গাড়ি থামায়। পুলিশ কনস্টেবেল সন্দেহ করেন যে, তিনি বোধহয় গাড়ি চালানোর পক্ষে যথেষ্ট সুস্থ নন। তখনই তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

গাড়িতে রাহুলের সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা সলোনি শর্মা। সলোনি সেই সময়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং রাহুলকে থানায় নিয়ে যাওয়ার বিরোধিতা করেন।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে কেস ফাইল করা হয়। পুলিশ তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। এছাড়াও গাড়ির লাইসেন্স সঙ্গে না রাখার অভিযোগও আরোপ করা হয়েছে। তাঁর সমস্ত ডকুমেন্টস লোকাল থানায় পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁর থেকে যে ফাইন চার্জ করা হয়েছে, তা দেওয়ার পরেই তাঁকে ছাড়া হবে।
প্রত্যুষা বন্দোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনায় রাহুলের নাম জড়িয়েছিল। প্রত্যুষার থেকে ২৫,০০০ টাকা প্রতারণার অভিযোগও উঠেছিল। সম্প্রতি একজন মডেলকে বিরক্ত করার অভিযোগও এসেছে তাঁর উপর। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত