বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিডনি ভালো রাখতে চাইলে যা করবেন না

photo-1474280651স্বাস্থ্য ডেস্ক : কিডনি মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই এর যত্ন নেওয়া জরুরি। কিডনির রোগগুলো বেশির ভাগ সময়েই জটিল হয়। কিছু বিষয় রয়েছে, যেগুলো কিডনির ক্ষতি করে। কিডনিকে সুরক্ষিত রাখতে চাইলে এগুলো এড়িয়ে যাওয়া প্রয়োজন। স্বাস্থ্যবিষয়ক ভারতীয় ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. পানি কম খাবেন না

পানি কম পান করলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। কিডনির প্রধান কাজ হলো শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো ছেঁকে বের করে দেওয়া। আর ইলেকট্রোলাইটের উৎপাদন নিয়ন্ত্রণ করা। কিডনির কাজ ঠিকঠাকমতো করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। দৈনিক অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি পান করুন। তবে যাঁদের আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে, তাঁরা পানি পান করুন চিকিৎসকের পরামর্শ নিয়ে।

২. বেশি কফি পান নয়

অতিরিক্ত কফি পান কিডনির ক্ষতি করে। এটি রক্তচাপ বাড়ায় এবং কিডনির কার্যক্রমকে ব্যাহত করে।

৩. বেশি লবণ খাওয়া নয়

বেশি লবণ খাওয়া কিডনির জন্য ভালো নয়। বেশি লবণ খেলে কিডনির ওপর চাপ পড়ে এবং এর কাজ করা কঠিন হয়ে পড়ে।

৪. মদ্যপান নয়

অতিরিক্ত মদ্যপান কিডনির জন্য খুবই খারাপ। এটি কিডনি অকার্যকর করে দিতে পারে। তাই মদ্যপান থেকে বিরত থাকুন।

৫. কম ঘুম নয়

কম ঘুম কেবল কিডনির জন্য ক্ষতিকর নয়, সব অঙ্গপ্রত্যঙ্গের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোকের অন্তত ছয় থেকে আট ঘণ্টা ঘুমানো প্রয়োজন। ঘুমালে দেহের কোষগুলো সজীব হয় এবং শক্তি পায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ