,

বাংলাদেশের মাহফুজা এখন গুগলের কর্মী

malaysia-studyডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার ইউনিভার্সিটি তেনেগা ন্যাশনালের (ইউনিটেন) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করে গুগলে যোগ দিয়েছেন বাংলাদেশের মাহফুজা কানান মারিয়াম। নিজের চেষ্টা আর পরিশ্রমই সাফল্যের মূল বলে জানালেন তিনি।

গত ২০ আগস্ট ইউনিটেনের ১৯তম সমাবর্তনে অংশ নেওয়া এক হাজার ২০০ শিক্ষার্থীর একজন মাহফুজা কানান। ইয়াইয়াসান খাজানাহ ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়েছেন তিনি। বিদেশে পড়াশোনা করে অনেক অভিজ্ঞতার পাশাপাশি জেনেছেন বহু সংস্কৃতি ও ভাষা। মালয়েশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করতে পেরে গর্ববোধ করেন মাহফুজা।

ঢ়যড়ঃড়-১৪৭৪২৯২৬৬০ইউনিটেনের ১৯তম সমাবর্তন অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় মাহফুজা কানান বলেন, দেখতে দেখতে মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ে চার বছর কাটিয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। ‘বিশ্বের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সার্টিফিকেট হাতে পেয়েছি। সত্যি খুব ভালো লাগছে। আজ আমি গর্বিত যে, এত বড় এক শিক্ষাপ্রতিষ্ঠানের আমি ছাত্রী ছিলাম।

পড়াশোনা অবস্থায় মাহফুজা বিশ্ববিখ্যাত গুগল মালয়েশিয়া অফিসে বাংলাদেশ ও নেপালের কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি কুয়ালালামপুরে কেএল সেন্ট্রাল গুগল অফিসে কর্মরত। গুগলের মাধ্যমে বাংলাদেশের পণ্যগুলো বিশ্বের দরবারে অনায়াসে পরিচয় করিয়ে দিচ্ছেন মাহফুজা। মাহফুজার মতে, মেধাবীদের বিশ্বের সব জায়গাতেই চাহিদা রয়েছে। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, জীবনে কিছু করতে হলে নিজের একান্ত চেষ্টা থাকতে হবে।

মাহফুজা নিজে নিজে চেষ্টা ও পরিশ্রম করাকে বেশি পছন্দ করেন। তাই তো জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সফলতা অর্জন করতে পেরেছেন। এই অল্প বয়সে তিনি বাবা, মা, শিক্ষক ও সহপাঠীদের অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। এই ভালোবাসা নিয়ে তিনি আরো পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হতে চান। জানতে ও শিখতে চান আরো অনেক কিছু। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা মাতৃভূমির কাজে লাগাতে চান।

২০১১ সালে মালয়েশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয় তেনাগা ন্যাশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন মাহফুজা কানান। গাজীপুরের কোনাবাড়ীর হাজি মোহাম্মদ মেজবাউদ্দিন এবং হাসিনা বেগমের মেয়ে মাহফুজা ২০০৮ সালে এমইএইচ আরিফ কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৫ এবং ২০১০ সালে এইচএসসিতে জিপিএ ৫ নিয়ে কৃতিত্বের সঙ্গে পাস করেন। সেই সঙ্গে তিনি স্কলারশিপ =ও পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে