বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন আপনার ‘বয়ফ্রেন্ড’ কি সম্পর্কের ব্যাপারে সিরিয়াস?

image-3নিউজ ডেস্ক: হুট করে প্রেমে পড়া আর না জমলে নিমেষে কেটে যাওয়া এখন এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। পেটের মধ্যে লক্ষ্য লক্ষ্য প্রজাপতি উড়ছে গোছের ফিলিংস হলেও সেটা যে ভালোবাসাই এ সম্পর্কে আপনি নিশ্চিত? আপনি তো সিওর কিন্ত্ত আপনার প্রেমিকটিও কি আপনার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে রাজি? সম্পর্ক নিয়ে সিরিয়াস হলে ছেলেদের মধ্যে কোন কোন সাইন দেখা যায়। যা দেখে সহজেই ধারনা করতে পারবেন আপনাদের সম্পর্কের জল ঠিক কত দূর পর্যন্ত গড়াতে পারে৷
সাইন ১- আপনার ‘সে’ ভবিষ্যতের কথায় বোর হচ্ছে না৷

ভবিষ্যতে এই করব সেই করব গল্প আপনি মাঝেমাঝেই করেন৷ ছেলেরা সাধারণত এই জাতীয় কথায় বোর হয়৷ কিন্তু যখন সে সম্পর্ক নিয়ে সিরিয়াস হয় তখন মন দিয়ে আপনার কথা শোনে৷ এমনকি নিজেও এই বিষয়ে মন্তব্য করে৷ তবে সারাদিন অফিসে সে খেটে আপনার সঙ্গে দেখা করলে যদি সবসময়ই ‘লেটস টক’ বলেন তাহলে দুর্বাসা মুনি হতে মোটেই বেশি সময় লাগার কথা নয়৷

সাইন ২- হঠাৎ যেচে নিজের বন্ধুদের সঙ্গে আলাপ করাচ্ছে৷আগে শপিং মলে বন্ধু বা আত্মীয় দেখলেই মিস্টার ইন্ডিয়া হয়ে যেত৷ এখন বন্ধুদের সঙ্গে দেখা হলে নিজে থেকে এগিয়ে গিয়ে আলাপ করিয়ে দিচ্ছে৷ এমনকি বোন কিংবা বৌদির সঙ্গে আলাপ করাতেও কোনও কুণ্ঠাবোধ করছে না৷ এমন হলে কিন্ত্ত ব্যাপারটা জমে গেছে৷

সাইন ৩- আপনার পারিবারিক বিষয়ে অংশ নিচ্ছে৷আপনার পরিবারের যে কোনও সমস্যায় আপনার সঙ্গীটি পাশে এসে দাঁড়াচ্ছে৷ মাঝরাতে কারোকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা বাড়িতে কোনও আনন্দের অনুষ্ঠান সবেতেই সে অংশগ্রহণ করছে৷ আপনার বাবা, মার সঙ্গে জেল করার চেষ্টা করছে৷ এমনটা হলে গ্রিন সিগন্যাল!

সাইন ৪- আপনার ফিউচার প্ল্যান জানতে আগ্রহী সে৷নিজে থেকে জানতে চাইছে আপনি ভবিষ্যত্ বিষয়ে কি ভাবছেন৷ আপনি সিরিয়াস কিনা তা জানার চেষ্টা করছে পার্টনার৷ এমন হলে কিন্ত্ত দারুন খবর৷

সাইন ৫- আপনার সঙ্গে সবসময় খুশি৷ভালো করে লক্ষ্য করে দেখুন আপনার সঙ্গে থাকলে কি আপনার সঙ্গী খুব হাসিখুশি থাকছে? আপনাকে দেখলেই কি তার চোখে মুখে খুশির ছাপ দেখা যাচ্ছে? যদি তা হয়, তাহলে অবশ্যই এটা গুড সাইন৷

সাইন ৬- আপনাকে অন্য কারো সঙ্গে দেখলে সঙ্গী ঈর্ষান্বিত। ‘তুমহে কোয়ি অউর দেখে তো জ্বলতা হ্যায় দিল’ টাইপের ব্যাপার কিন্ত্ত সবসময় ভালো লক্ষন৷ কিন্ত্ত সেটা না বুঝে মাঝেমধ্যে ঝামেলা করে ফেলছেন৷ নিজেকে আটকান৷ যখন কোনও ছেলে আপনার বিষয়ে পসেসিভ তার মানেই সে ভীষণ সিরিয়াস৷ তবে এই জেলাসি কিন্ত্ত ক্ষতিকারক হবেনা কখনোই৷

সাইন ৭- হি কেয়ারস৷ মিনিটে মিনিটে ফোন করে নিঃশ্বাস নিলে কিনা জানা মোটেই ভালোবাসা নয়৷ কিন্ত্ত সারাদিনে আপনি খেলেন কিনা কিংবা আপনার কোনও অসুবিধা হলে এক ডাকে চলে আসা এসবের মানেই হি কেয়ারস!

সাইন ৮- সে যে আপনাকে বিশ্বাস করে তা আপনি বুঝতে পারছেন৷আপনি উটপাখিকে ঘেঁটুফুল বলে চালাবেন আর তিনি বিশ্বাস করবেন এটা অন্যায় দাবী৷ তবে আপনাকে যে তিনি বিশ্বাস করেন তা যদি আপনি বুঝতে পারেন তবে এটাই ভালোবাসা!
সাইন ৯- নিজের যে কোনও ফিলিংস আপনার সঙ্গে নির্দ্বিধায় শেয়ার করছে সে৷নিজের ভালো লাগা মন্দ লাগা সব যখন আপনার বয়ফ্রেন্ড আপনার সঙ্গে শেয়ার করছে তখন তিনি অবশ্যই সম্পর্কের বিষয়ে সিরিয়াস৷

সাইন ১০- সঞ্চয়৷ আপনাদের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা যদি আপনার ‘সে’ শুরু করে ফেলেন তাহলে বুঝে নিন আপনি আপনার রনবীর সিংহ খুঁজে পেয়ে গেছেন৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত