,

কিছু ভুলের কারণে ফ্রিজের খাবার হবে ‘বিষ’

লাইফস্টাইল ডেস্ক :রোজের শাকসবজি থেকে রান্না করা খাবার। রোজকার ব্যস্ত রুটিনে সবকিছু গুছিয়ে রাখতে আধুনিক গৃহিণীদের বেস্ট ফ্রেন্ড অবশ্যই ফ্রিজ। কিন্তু জানেন কি কোন তাকে কী খাবার রাখতে হয়? নিয়ম না মানলে খাবার কিন্তু বিষে পরিণত হতে পারে! ঠাণ্ডা পানীয় আর সবজি কি একই তাপমাত্রায় রাখা যায়? বহু দিন ফ্রিজ ব্যবহারের পরেও অনেকেই জানেন না ফ্রিজে খাবার রাখার নিয়ম কানুন।

shajghor_if-refrigerated-food

ফ্রিজের কোন তাকে কোন খাবার?

বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজে আলাদা আলাদা তাপমাত্রায় রাখা উচিত একেক ধরণের খাবার। সেই দেখেই তাক নির্বাচন করা দরকার। যেমন,

১) দরজার একেবারে উপরে সেল্ফ-এ তাপমাত্রা থাকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে রাখুন মাখন, চিজ।

২) দরজার তলার দিকের সেল্ফের তাপমাত্রা ফলের রস, সস, জ্যাম রাখার পক্ষে উপযুক্ত।

৩) নির্দিষ্ট ড্রয়ারেই রাখুন ফল, সবজি। তবে ফল সবজি এক সঙ্গে মিশিয়ে রাখবেন না। সবজি নষ্ট হয়ে যেতে পারে।

৪) ফ্রিজের নীচের তাকে রাখুন দুধ। ১ ডিগ্রি তাপমাত্রা দুধ রাখার জন্য উপযুক্ত।

৫) ফ্রিজের ওপরের দিকের তাকে রাখুন রান্না করা খাবার।

৬) কাঁচা মাছ, মাংস ১ডিগ্রির কম তাপমাত্রায় সংরক্ষণ করুন। কাঁচা মাছ বা মাংসের সঙ্গে অন্য খাবার রাখবেন না। খাবার বিষাক্ত হয়ে যেতে পারে।

৭) ফ্রোজেন ফুড ফ্রিজে রাখার ব্যাপারে সতর্ক হোন। তাপমাত্রার সামান্য হেরফেরে এই খাবারগুলি নষ্ট হয়ে যায়।

এই নিয়ম না মানলেই হতে পারে বিপদ। এক খাবার বারবার ফ্রিজে রাখার ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার। বলছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে