,

ফেসবুকে কাটা যাবে সিনেমার টিকিট

 
সিনেমা দেখতে ইচ্ছে হচ্ছে? কোনও চিন্তা নেই এবার মুভির টিকিট কাটতে পারবেন ফেসবুকে। মুভির টিকিট বিক্রেতা ফ্যানডানগোকে সংস্থা এই সুবিধা চালু করেছে বলে জানা গিয়েছে।

photo-1473258526

ফ্যানডানগো একটি মার্কিন সংস্থা যারা ইন্টারনেট এবং টেলিফোন কলের মাধ্যমে সিনেমার টিকিট বিক্রি করে। এখন ফেসবুকেও তারা এই সুযোগ নিয়ে এসেছে। সাপোর্ট করা মুভির পেজটি ভিজিট করলে স্ক্রিনের উপরে একটি বড় নীল রংয়ের বাটন দেখা যাবে এবং সেখানে লেখা থাকবে ‘বাই টিকিটস’। মোবাইলের মাধ্যমে এই বাটনটিকে ট্যাপ করলে আশপাশের সিনেমা হল এবং পছন্দমতো সময় খোঁজার সুযোগ থাকবে। কিন্তু ডেক্সটপের সেই বাটনে ক্লিক করলে সরাসরি ফ্যানডানগো-এর ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটটিতে ‘বুক নাও’ বাটনটি দেখা যাবে, যা মুভি পেজগুলোতে আগে থেকেই আছে।

ফ্যানডানগো জেন ওয়াই দর্শকদের আরও কাছাকাছি পৌঁছানোর জন্য এই সিস্টেম চালু করেছে। এখন ইউটিউব এবং নেটফ্লিক্স-এর কারণে সিনেমা থিয়েটারগুলো করুণ দশায় পরিণত হয়েছে যাওয়ায় সংস্থাটি এই ধরণের উদ্যোগ নিয়েছে। একটি সূত্র থেকে জানা গিয়েছে, ফ্যানডানগো গ্রাহকদের কাছে পৌঁছাবার জন্য শুধু ফেসবুক ব্যবহার করছে না। এই সংস্থাটি স্ন্যাপচ্যাট-এর মাধ্যমেও টিকিট বিক্রি করার চেষ্টা করছে এবং আইওএস 10-এ আইমেসেজ অ্যাপেও এই সুযোগ আনা হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তারা ‘অদূর ভবিষ্যতে’ ফেইসবুকে টিকিট ক্রয়ের জন্য আরও সিনেমা এবং জায়গা দেওয়ার পরিকল্পনা করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে