ইউটিউবে ফেরদৌস-নিপুনের ‘প্রেম রসিকা’
বিনোদন ডেস্ক :ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ছেড়ে যাস না’ শিরোনামের ছবি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস ও নায়িকা নিপুন। ছবিটিতে ফেরদৌসের সাথে একটি আইটেম গানেও নেচেছেন নিপুন। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে।

রাজধানী ঢাকাতেই গানটির শুটিং হয়েছে। এই গানের মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানের তালিকায় নাম লেখালেন চিত্রনায়িকা নিপুন। তবে প্রথমবার হলেও গানটিতে বেশ ভালই কোমর দুলিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নিপুন বলেন, ‘মূলত ফেরদৌসের কথায় আইটেম গানটিতে নেচেছি। নায়িকাদের পক্ষে আইটেম গানে নাচ করা একটু কষ্টকর। কারণ নায়িকার ইমেজ ভেঙে বিশেষ কিছু অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হয়। আমি চেষ্টা করেছি। এখন দর্শকরা কীভাবে গ্রহণ করেন সেটাই দেখার বিষয়।’
বাংলাদেশের ইচ্ছেমতো ও কলকাতার শুভ লগ্ন ফিল্মসের যৌথ প্রযোজনায় ‘ছেড়ে যাস না’ সিনেমাটি নির্মিত হয়েছে। আর পরিচালনায় রয়েছেন বাংলাদেশের ইমতিয়াজ নেয়ামুল ও ভারতের তপন সাহা। পূজা উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরপর আগামী মাসে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।
https://youtu.be/E0iBmT_ifIU











