বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা

বিনোদন ডেস্ক : গতকাল রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটার হলে বসেছিল ৬৮তম অ্যামি অ্যাওয়ার্ডের মূল আসর।এবারের আসরে অ্যামি অ্যাওয়ার্ডের প্রধান পুরস্কারগুলো গেছে ফ্যান্টাসি ড্রামা ‘গেম অব থ্রোনস’ এবং কমেডি সিরিজ ‘ভিপ’-এর ঘরে।যুক্তরাষ্ট্রে এখন বইছে নির্বাচনী হাওয়া। এরই মাঝে হোয়াইট হাউজ নিয়ে হাস্যরসাত্মক ‘ভিপ’-এর চরিত্রের জন্য জুলিয়া লুইস ড্রেফাস টানা পঞ্চমবারের মতো জিতেছেন অ্যামি পুরস্কার।

emmy420160919125652
মিশরীয়-মার্কিন অভিনেতা রামি মালেক ‘মি. রোবট’-এ কম্পিউটার হ্যাকার চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো হাতে তুলেছেন অ্যামি অ্যাওয়ার্ড। অ্যামির এবারের বড় চমক ছিল কানাডিয়ান অভিনেত্রী তাতিয়ানা মাসলানি। ‘ওরফান ব্ল্যাক’-এ একাধিক ক্লোনড ব্যক্তির চরিত্রে অভিনয় করে পুরস্কার হাতে তুলেন তিনি।
অ্যামির লাল গালিচায় লাল রঙের পোশাকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। টম হিডেলস্টোনের সঙ্গে সুজান বিয়েরের হাতে সেরা পরিচালক (মিনি সিরিজ অথবা মুভি) পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা।
২৩টি মনোনয়ন পাওয়া ‘গেম অব থোনস’ জিতেছে ১২ পুরস্কার। ‘দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি’ পেয়েছিল ২২ টি মনোনয়ন। এর মধ্যে জিতেছে ৯টি।

এবারের অ্যামি বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:

সেরা ড্রামা সিরিজ : গেম অব থ্রোনস
সেরা কমেডি সিরিজ : ভিপ
সেরা মিনি সিরিজ : দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি
সেরা মুভি : শার্লক –দ্য অ্যাবোমিযোবল ব্রাইড
সেরা ভ্যারাইটি টক সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
ভ্যারাইটি স্কেচ সিরিজ : কে অ্যান্ড পেলে, কমেডি সেন্ট্রাল
সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : জেফ্রে ট্যাম্বর, ট্র্যান্সপারেন্ট
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : জুলিয়া লুইস ড্রেফাস, ভিপ
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : রামি মালেক, মি. রোবট
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : তিতিয়ানা মাসলেনি, ওরফান ব্ল্যাক
সেরা অভিনেতা (মিনি সিরিজ অথবা মুভি) : কোর্টনি বি ভ্যান্স, দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি

সেরা পার্শ্ব অভিনেতা : বেন বেন মেল্ডেনসহন, ব্লাডলাইন
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ম্যাগি স্মিথ, ডনটাউন অ্যাবে
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি) : লুই
সেরা পার্শ্ব অভিনেত্রী : কেট ম্যাকিনন, স্যাটারডে নাইট লাইভ
সেরা পার্শ্ব অভিনেতা (মিনি সিরিজ অথবা মুভি) : স্টার্লিং কে. ব্রাউন, দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি
সেরা পার্শ্ব অভিনেত্রী (মিনি সিরিজ অথবা মুভি) : রেজিনা কিং, আমেরিকান ক্রাইম
রিয়েলিটি হোস্ট : রুপল চার্লস, রুপলস ড্রাগ রেস
রিয়েলিটি কমপিটিশন প্রোগ্রাম : দ্য ভয়েস
সেরা রচনা (কমেডি সিরিজ) : আজিজ আনসারি এবং অ্যালান ইয়াং, মাস্টার অব নান
সেরা রচনা (ড্রামা সিরিজ) : ডেভিড বেনিয়ফ এবং ডি.বি উইস, গেম অব থ্রোনস- ব্যাটেল অব দ্য বাস্টার্ডস
সেরা রচনা (মিনি সিরিজ) : ডি.ভি ভিনসেন্টিস, দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি-মার্সিয়া, মার্সিয়া, মার্সিয়া
সেরা রচনা (ভ্যারাইটি সিরিজ) : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
সেরা রচনা (ভ্যারাইটি স্পেশাল) : প্যাটন ওসওয়াল্ট, প্যাটন ওসওয়াল্ট-টকিং ফর ক্ল্যাপিং
সেরা পরিচালক (কমেডি সিরিজ) : জিল সোলোওয়ে, ট্রান্সপারেন্ট-ম্যান অন দ্য ল্যান্ড
সেরা পরিচালক (ড্রামা সিরিজ) : মিগুয়েল সাপোচনিক, গেম অব থ্রোনস-ব্যাটেল অব দ্য বাস্টার্ডস

সেরা পরিচালক (মিনি সিরিজ অথবা মুভি) : সুজান বিয়ের, দ্য নাইট ম্যানেজ
সেরা পরিচালক (ভ্যারাইটি সিরিজ) : রায়ান ম্যাক ফাউল, ইনসাইড অ্যামি সুমার
সেরা পরিচালক (ভ্যারাইটি স্পেশাল) : থমাস কাইল এবং রুডজিনস্কি, গ্রেজ : লাইভ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ