,

সালমানের বিয়ে প্রসঙ্গে যা বললেন আরবাজ

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত নানা কারণে প্রায়ই খবরে আসেন বলিউডের ‘সুলতান’ সালমান খান। তবে যে কারণে বেশি খবরের শিরোনাম হন তাহলো তার বিয়ের প্রসঙ্গ। সম্প্রতি এ অভিনেতার বিয়ে নিয়ে বক্তব্য দিয়েছেন তার ভাই আরবাজ খান।


শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে লুলিয়া ভান্তুরকে বিয়ে করছেন সালমান। দিন যত গড়াচ্ছে দুজনকে নিয়ে বেড়েই চলেছে নানা গুঞ্জন। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের বিয়ে নিয়ে আরবাজ খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি আমার বিষয় নয়, তার (সালমান) ব্যক্তিগত বিষয়। সে কখন কাকে বিয়ে করবে এটি তার ব্যাপার। তার ব্যক্তিগত বিষয়ে অন্যান্যরা যা জানে আমিও তাই জানি।’

কিছুদিন আগে নিজের বিয়ের ব্যাপারে সালমান বলেছিলেন, ‘আমার বিয়ের সংবাদ আমি মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করে জানিয়ে দিব।’এর আগে সালমান-লুলিয়ার প্রেমের খবর শোনা গেলেও প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায় দুজন একসঙ্গে উপস্থিত হলে গুঞ্জন জোরালো হয়। সম্প্রতি সালমানের বাড়ি পরিবর্তন করার খবরে এ জুটির বিয়ের গুঞ্জন নতুন করে শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে