,

নজরকাড়া প্রিয়াঙ্কা

 

বিনোদন ডেস্ক : গত রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে ৬৮তম অ্যামি অ্যাওয়ার্ড। টেলিভিশনের অস্কার হিসেবে পরিচিত এ অনুষ্ঠানে প্রথমবারের মতো লাল গালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেসন উয়ের তৈরি লাল রঙের একটি গাওন পরেছিলেন তিনি। পাশাপাশি পায়ে ছিল ব্রায়ান অ্যাটউডের তৈরি হিল। আর এই পোশাকে সবার নজর কেড়েছেন তিনি।

prianka_220160919161818

এবারের অ্যামিতে প্রেজেন্টার হিসেবে টম হিডেলস্টোনের সঙ্গে সুজান বিয়েরের হাতে সেরা পরিচালকের (মিনি সিরিজ অথবা মুভি) পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা। এর আগে প্রেজেন্টার হিসেবে অস্কারে উপস্থিত হয়েছিলেন এ অভিনেত্রী।বর্তমানে হলিউডে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে অ্যালেক্স প্যারিস চরিত্রে অভিনয় করে জিতেছেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ড। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের জরিপে শীর্ষ দশ পারিশ্রমিক পাওয়া টিভি তারকার তালিকায় নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা।

 
খুব শিগগিরই শুরু হবে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের দ্বিতীয় মৌসুমের সম্প্রচার। এছাড়া ডোয়াইন জনসনের সঙ্গে বেওয়াচ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।প্রিয়াঙ্কার সর্বশেষ বলিউড সিনেমা জয় গঙ্গাজল। এরপর তিনি আর কোনো বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হননি। তবে ভেন্টিলেটর নামে একটি সিনেমার প্রযোজনা করছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে