,

গোপন স্থান থেকে বৈরাগীর ভিডিও, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

photo-1474274422গত ৪১ দিন নিখোঁজ থাকার পর অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিওবার্তা পাঠান অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। সেই ভিডিওবার্তায় বৈরাগী জানান, তিনি সুস্থ ও নিরাপদ স্থানে আছেন। তাঁর নিখোঁজ হওয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা। স্ত্রী রাজিয়া হাসান এই মিথ্যা খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করেছেন বলে দাবি করেন বৈরাগী। তিনি বার্তায় জানান, আসলে স্বেচ্ছাতেই আত্মগোপন করেছিলেন তিনি।

ভিডিওবার্তায় ফখরুল হাসান বৈরাগী বলেন, ‘আমি ফখরুল হাসান বৈরাগী। আজ ১৭ সেপ্টেম্বর-২০১৬ ইংরেজি তারিখে সন্ধ্যার দিকে কিছু গণমাধ্যমে আমার নিখোঁজ হওয়ার একটি খবর দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই। এ প্রসঙ্গে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কারো দ্বারা প্ররোচিত না হয়ে আমার সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আমার শুভানুধ্যায়ীদের উদ্দেশে বলতে চাই যে, আমার স্ত্রী পরিচয়দানকারী স্ত্রী রাজিয়া হাসান যে বক্তব্য দিয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি চক্রান্তের অংশবিশেষ। আমি বর্তমানে সুস্থ, স্বাভাবিক এবং নিরাপদ স্থানে আছি। তবে আমার প্রাণরক্ষার স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে আমি আমার বর্তমান অবস্থান গোপন রাখছি। এ জন্য আমি দুঃখিত। আমি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সেহেতু বলতে চাই যে এখন হতে ভবিষ্যতে ওই রাজিয়া হাসানের সঙ্গে আমি কোনোরকম যোগাযোগ বা কোনো সম্পর্ক রাখতে চাই না এবং আমি আশা করি, এ ব্যাপারে সকলের সহযোগিতা আমি পাব। আর একটি কথা, আমার অসুস্থ মা, আমার ভাই-বোন সকলকে নিয়ে আমার সঙ্গে যে বিরোধের কথা রাজিয়া হাসান উল্লেখ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। আমি সকলের কাছে দোয়া চাই, আমি যত দিন বেঁচে আছি বা বেঁচে থাকব তত দিন যেন আমি সুস্থভাবে, সুন্দরভাবে নিরাপদে ও শান্তিতে বাঁচতে পারি। এই দোয়া সকলে আপনারা  করবেন। আল্লাহ হাফেজ।’

এদিকে, গত ৭ আগস্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছিলেন বৈরাগীর স্ত্রী রাজিয়া হাসান। সে সময় রাজিয়া দাবি করেছিলেন, পারিবারিক কারণে ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ হন। তবে ভিডিওবার্তায় এসব কথাকে মিথ্যা বলে দাবি করেন বৈরাগী।

এনটিভি

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ