সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ কারণে ধূমপান ছাড়ুন এখনই

couse_128406নিউজ ডেস্ক : ধূমপান বিষপান, ধূমপানের স্বাস্থ্যের ক্ষতি করে এসব জানা সত্ত্বেও ধূমপান ছাড়া অনেকেই ছাড়তে পারেন না। যারা নিয়মিত ধূমপান করেন তারাও জানেন এর ক্ষতির বিষয়টি। অনেকে চেষ্টা করেও ছাড়তে পারেন না। তবে ধূমপান ছেড়ে দিলে আপনি নগদ কিছু উপকারিতা পাবেন। আসুন জেনে নিই এমন পাঁচটি বিষয় যে কারণে ধূমপান এখনই ছেড়ে দেয়া উচিত।‌

❏ অল্প বয়সেই ত্বকে বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে। এক নজরে দেখলে যে কেউ মনে করে আপনার বয়স অনেক। কিন্তু আসলে সেটা হয়তো নয়। ধূমপান ত্বকের একদম বাইরের দিকের ধমনীগুলোতে রক্ত সঞ্চালন কমিয়ে দেয়। ফলে ত্বকে প্রয়োজনীয় অক্সিজেনটুকুও পৌঁছায় না। এছাড়া সিগারেটের তামাকে থাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যা আপনার ত্বকের এলাস্টিন এবং কোলাজেনকে নষ্ট করে দেয়। এবং সে কারণেই বলিরেখা স্পষ্ট হয়ে উঠছে।

❏‌ সিগারেট শুধু ত্বক নয়, দাঁতের ক্ষতিও করে। সিগারেটের নিকোটিনের কারণেই দাঁতের ঝকঝকে সাদা রঙ পালটে হলদেটে হয়ে যায়। তাই সিগারেট বন্ধ করলে অল্প কয়েকদিনের ফিরে পাবেন ঝকঝকে হাসি। যদি সিগারেট না ছাড়তে পারেন সেক্ষেত্রে ই-‌সিগারেটের খাওয়ার অভ্যাস করতে পারেন।

❏ ধূমপানের ফলে চুলেরও ক্ষতি হয়। গবেষণায় জানা গেছে, দীর্ঘদিন ধরে যারা ধূমপান করছেন তাঁদের চুল বাকিদের তুলনায় অনেক পাতলা হয়। কারণ সিগারেট চুলের ডি এন এ গুলোকে নষ্ট করে দেয়। শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও চুলের সমস্যা দেখা দেয়, এমনকি চুল পড়ে যাওয়া, পাতলা হতে থাকে।

❏‌ শুধু বলিরেখা নয়, অধিক ধূমপানের ফলে ত্বকের আরও অনেক সমস্যা দেখা দেয়। এছাড়া চোখের তলায় কালি, ‘‌ব্ল্যাকহেডস’-‌এ‌র সংখ্যাও বাড়তে থাকে।

❏‌ শরীরের ক্ষতস্থান দ্রুত সারাতে রক্তের হিমোগ্লোবিন প্রধান ভূমিকা নেয়। কিন্তু অতিরিক্ত ধূমপানের ফলে হিমোগ্লোবিন বেশি পরিমাণে অক্সিজেন বহনে অক্ষম হয়ে পড়ে। যে কারণে শরীরের ক্ষত সারতেও অধিক সময় লাগে।‌

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা