বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এত কিছু থাকতে দীপিকার এমন শখ! (দেখুন ভিডিও)

deepika-01বিনোদন ডেস্ক : দর্শকের কাছে তিনি আদৃত তাঁর ছিপছিপে শারীরিক সৌন্দর্যের জন্য! অভিনয় প্রতিভার কথা আর নতুন করে না বললেও চলে! পাশাপাশি যাঁরা তাঁকে ঘনিষ্ঠভাবে চেনেন, তাঁরা মুগ্ধ হন নায়িকার রসবোধেও! যার নজির মাঝেসাঝে দেখা যায় দীপিকা পাড়ুকোনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও।

তা বলে এমন আজব শখ!

হয়েছে কী, দীপিকা পাড়ুকোন সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে হাট করে খুলে দিয়েছেন মনের দরজাটি। ইনস্টাগ্রামের একটি ভিডিও এবং একটি ছবির পোস্টে তিনি জাহির করেছেন তাঁর শখের কথা! আর, সেটা জানাজানি হতেই যেমন শোরগোল পড়েছে বলিউডে, তেমনই থ’ হয়ে গেছেন সবাই!

দীপিকার সেই সব পোস্ট বলছে, খাওয়াই না কি নায়িকার একমাত্র শখ! যে কোনো সময়েই না কি খাওয়ার জন্য মুখিয়ে থাকেন তিনি! এমনকী, একটা কিছু খেতে খেতেও তিনি সমানে ভেবে চলেন, আবার কখন খাবেন! তা সেটা হতে পারে ওই খাবারটাই, নয় তো অন্য সুস্বাদু কিছু!

এখানেই শেষ নয়! তিনি যে মিথ্যে বলছেন না, এটা প্রমাণ করার জন্য খাওয়ার একটা ভিডিও পর্যন্ত পোস্ট করেছেন নায়িকা। সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক বান্ধবীর সঙ্গে। ফেসবুকের মুম্বাই হেডকোয়ার্টারের ছোট্ট কাফেতে বসে রয়েছেন তাঁরা। উদ্দেশ্য, একটু বিকেলের চা-পান! কিন্তু, ব্যাপারটা কেবল চা-পানেই থেমে নেই! টেবিলের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে অন্তত তিন রকমের টুকিটাকি খাবার মজুত রয়েছে সেখানে! সবকটাই হাই ক্যালোরিযুক্ত! আর, গোগ্রাসে সে সব খেয়ে চলেছেন দীপিকা এবং বান্ধবী!

বোঝো কাণ্ড!

তবে, শোরগোলের কারণ শুধুই ওই খাওয়ার বাতিক নয়! সবাই চোখ কপালে তুলে বলছেন একটাই কথা- এত খেয়েও এমন ছিপছিপে ফিগার কী ভাবে ধরে রাখেন নায়িকা!

দেখা যাক, এর উত্তরটা পরের পোস্টে মেলে কি না!

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ