বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো প্রেম ফিরে পেতে চান?

010814old-loveঅনলাইন ডেস্ক : ব্রেকআপ হয়ে গেছে। তবুও পুরনো সম্পর্কের রেশ কাটাতে পারছেন না!‌ ‌ ঘুরে ফিরে তাঁর কথাই মনে পড়ছে!‌ আচ্ছা তাঁর মনের খোঁজ নিয়েছেন কি?‌ এমনটাও তো হতে পারে, তিনিও আপনার কথা ভেবে আকুল হচ্ছেন। তবে সম্পর্ক জোড়া লাগাবেন ভাবলেই তো আর হয় না। ‌পুরনো ভুলগুলো শুধরে নিতে হবে। মুখোমুখি দাঁড়ানোর আগে নিজেকে তৈরি করে নিতে হবে। যাতে আপনাকে দেখলেই সব সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায় তাঁর। তা কী করবেন?‌ রইল উপায়—

❏ দ্বিতীয়বার সম্পর্ক ঝালিয়ে নিতে চান ভাল কথা। তবে তাড়াহুড়ো করবেন না। প্রথমেই ফোন করার দরকার নেই। ঘ্যানঘেনে ভেবে বসতে পারে। ছোট্ট একটা মেসেজ পাঠাতে পারেন। এমনি খোঁজ খবর নিন। যদি সেও আপনার হাল হকিকত জানতে ইচ্ছুক হয়, জানবেন আশা আছে। সুখের দিনের কিছু হাল্কা মুহূর্তের প্রসঙ্গ তুলতে পারেন।

❏ একসঙ্গে আড্ডা দেয়ার প্রস্তাব দিতে পারেন। রাজি হলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। দরকার হলে নিজে প্রথমে ভুল স্বীকার করুন। তবে পুরনো কাসুন্দি ঘাঁটতে যাবেন না। তাঁকে ছাড়া আপনি অসম্পূর্ণ একথাটা সরাসরি বুঝিয়ে দিন।

❏ ফিরে আসার জন্য জোর খাটাবেন না। বরং পাশে থাকুন। বোঝান, তিনি চাইলেই নিশ্চিন্তে ভরসা করতে পারেন আপনাকে। ‌‌সূত্র: ‌আজকাল

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত