বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নগ্নতা আর শরীর প্রদর্শনই আমার ইউএসপি’

ponomamarবিনোদন ডেস্ক : বলিউডে বিতর্কের রানি পুনম পাণ্ডে। কখনও নগ্ন হয়ে। আবার কখনও বা ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিজের নগ্ন ছবি উপহার দিয়ে। এসব বিতর্কের কারণেই বার বার খবরের শিরোনাম হন নায়িকা। বিতর্কের কারণেই তিনি আজ ‘ইন্ডিয়াজ পুনম পাণ্ডে’ ব্র্যান্ডে পরিণত হয়েছেন।

ভারতের সোশ্যাল মিডিয়ায় তিনি অন্যতম বড় সেলিব্রেটি হয়েছেন বিতর্কের কারণেই। তা স্বীকারও করেছেন পুনম।বিতর্কের কারণে খবরের শিরোনাম হলেও ভালো অভিনেত্রী হিসেবে কখনও শিরোনামে আসতে পারেননি তিনি। বছর দেড়েক আগে ‘নেশা’ নামের একটি ছবি করেছিলেন। শরীরসর্বস্ব সেই সিনেমা সেভাবে বক্স অফিসে দাগ ফেলতে পারেনি।

তাছাড়া, ‘বিএ পাস’ নামের আরেকটি ছবিও ছিল একই ধাচের। এটিও বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। সম্প্রতি ‘দ্য উইকেন্ড’ নামে পুনমের একটি স্বপ্ল দৈর্ঘ্যের ছবির ট্রেলর মুক্তি পেয়েছে। সিনেমাটি তৈরি হয়েছে মূলত মোবাইল ইউজারদের কথা মাথায় রেখেই। এই ছবির অন্যতম প্রোডিউসারও পুনম। সিনেমার ট্রেলর লঞ্চের দিন তাকে নিয়ে ওঠা গত কয়েক বছরের একের পর এক বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন পুনম পাণ্ডে।

পুনমের অকপট স্বীকারোক্তি, শরীর না দেখালে এই খ্যাতি আসত না। প্রচারে আসতে সবাই কোনো না কোনো কৌশল অবলম্বন করে। আমিও করেছি এবং এটা এতটাই ভালোভাবে কাজ করেছে যে আমি খুব খুশি।

পুনম পাণ্ডে জানান, তিনি সতী-সাবিত্রী নন, আর এখন সারা শরীরে কাপড় ঢেকে তিনি সামনে এলে কেউ বিশ্বাসই করবে না। সকলে তাকে মিথ্যাবাদী বলবেন।

পুনম আরো জানান, নগ্নতা আর শরীর প্রদর্শনই তার ইউএসপি, যা তিনি ছাড়তে চান না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত