,

বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতে চান? তাহলে…

27306-boroঅনলাইন ডেস্ক : রান্না সুস্বাদু হলে অনেকেই একটু বেশিই খেয়ে ফেলেন। আর ঈদ উৎসব হলেতো কথাই নেই। বিশেষ করে কোরবানীর ঈদে একেক বন্ধুর বাসার রান্নার টেস্ট গ্রহণ করতে গিয়ে অনেকেই খেয়ে ফেলেন অনেক বেশি। যার ফলে তাকে ভুগতে হয় বদহজমের সমস্যায়। বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ কিছু উপায় জেনে নিব আজ।

১। আদাঃ-
পাচক রস ও এনজাইমের প্রবাহকে উদ্দীপ্ত করতে পারে আদা। তাই বদহজমের সমস্যা দূর করার জন্য আদা অনেক কার্যকরী, বিশেষ করে অতিরিক্ত খাওয়ার ফলে সৃষ্ট বদহজমের ক্ষেত্রে ভালো প্রতিকার আদা। অনেক বেশি খেয়ে ফেলার পরে আদার টুকরায় লবণ ছিটিয়ে নিয়ে চিবাতে থাকুন। খেতে পারেন ১ কাপ আদা চা অথবা ১ কাপ কুসুম গরম পানিতে ১ চামচ মধু ও ২ চামচ আদার রস মিশিয়ে পান করতে পারেন।

২। বেকিং সোডাঃ-
পাকস্থলীর এসিডের পরিমাণ বৃদ্ধি পেলেও হতে পারে বদহজম। এই সমস্যা দূর করার জন্য সবচেয়ে সহজ ও কার্যকরী প্রতিকার হচ্ছে বেকিং সোডা যা অ্যান্টাসিডের মত কাজ করে। এজন্য আধা গ্লাস পানিতে আধা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন।

৩। জিরাঃ-
প্রাচীন কাল থেকেই হজমজনিত সমস্যা দূর করার কাজে আয়ুর্বেদিক প্রতিকার হিসেবে ব্যবহার হয়ে আসছে জিরা। অগ্নাশয়ের এনজাইম নিঃসরণকে উদ্দীপিত করে হজমে সহায়তা করে জিরা। ১ চামচ ভাঁজা জিরা ১ গ্লাস পানিতে মিশিয়ে পান করুন। ১ গ্লাস ঘোলের মধ্যে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ ভাঁজা জিরা ও সম পরিমাণ গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করুন।

৪। পুদিনা চাঃ-
রিচ ফুড খাওয়ার পরে ১ কাপ পুদিনা চা বা ক্যামোমিল চা বা গ্রিনটি পান করলে হজমে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে