খিটখিটে প্রেমিকাকে সামলাবেন যেভাবে
অনলাইন ডেস্ক : প্রেম করার সময় সব ঠিকই ছিল। বছর ঘুরতেই দেখা গেল আপনার প্রেমিকাটি বেশ খিটখিটে হয়ে গেছে। আমাদের রক্ষণশীল সমাজে মেয়েদের উপর অনেক ধরণের চাপ থাকে। সব চাপ সামলে তাকে এগিয়ে যেতে হয়। এমতাবস্থায় কী করবেন? আপনি যদি তাকে সত্যিই ভালবাসেন তবে নিশ্চয়ই তাকে ছেড়ে যেতে পারবেন না। তবে কীভাবে সামলাবেন প্রেমিকাকে? জেনে নিন নীচের টিপসগুলো :
আপনি শান্ত থাকুনঃ-
সবচেয়ে প্রথম ও বাস্তবসম্মত উপায়টি হচ্ছে এক পক্ষকে শান্ত থাকতে হবে। প্রেমিকা খিটমিট করলে আপনিও যদি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে সম্পর্ক নষ্ট হতে সময় লাগবে না। মাথা ঠাণ্ডা রাখুন, বোঝার চেষ্টা করুন যে কেন তিনি এমন করছেন। আপনি শান্ত থাকলে ওপর পক্ষ একা একা বেশিক্ষণ খিটিমিটি চালিয়ে যেতে পারবেন না।
সবকিছুকে মনের গভীরে নেবেন নাঃ-
রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে। সবকিছুকে সিরিয়াসলি মনে নিয়ে নেবেন না। ছোটখাটো অনেক কিছুই সম্পর্কে ঘটতে পারে, সেসব দেখেও না দেখার ভান করুন। পাত্তা দিলেই ঝামেলা বাড়বে।
তাকে খুশি করার চেষ্টা করুনঃ-
একটা মানুষ অকারণে খিটখিটে স্বভাবের হয়ে যায় না, বরং প্রচণ্ড মানসিক অশান্তি থেকে এটা হয়। কারণটা যদি জানতে নাও পারেন, চেষ্টা করুন প্রিয় মানুষটিকে খুশি করার, সারপ্রাইজ দেওয়ার। তিনি আপনার হবু বউ, আপনি নিশ্চয়ই জানেন তাকে কীভাবে খুশি করতে হয়?
সুযোগ বুঝে আলোচনা করুনঃ-
যখন তার মন ভালো থাকবে বা আপনারা অন্তরঙ্গ অবস্থায় থাকবেন, তখন তার সঙ্গে আলোচনা করুন। জানতে চান তার এমন আচরণের কারণ, আপনি যে কষ্ট পান সেটাও জানান। পাশাপাশি এও জানিয়ে দিন যে আপনি সর্বদা তার পাশে আছেন এবং যে কোনো সাহায্য করতে আপনি রাজি।
প্রশংসা করুন, ভালোবাসা দেখানঃ-
প্রশংসা ও ভালোবাসা এমন দুটি জিনিস, যা যে কোনও মানুষের মন নরম করতে বাধ্য। সঙ্গী খিটখিটে স্বভাবের হয়ে গেলে আপনি বাড়তি ভালোবাসা দিয়ে অভাবটা পূরণ করে দিন। গার্লফ্রেন্ড খিটমিট করছে বলে আপনি যেন পাল্টা কথা শোনাতে যাবেন না। এই কথাটি অবশ্যই মনে রাখুন। এতে সম্পর্ক চরম খারাপ হয়ে যায়।











