বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত বিদ্যা বালান!

vidya-balanবিনোদন ডেস্ক : সময়টা যেন মোটেই ভাল যাচ্ছে না বিদ্যা বালানের। মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছেন তিনি। এবার খবর এলো তার ডেঙ্গু ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শে তাই তিনি দশ দিনের বিশ্রামে রয়েছেন। ‘‌কাহানি ‌টু’-এর শুটিং শেষ করে‌ আমেরিকা থেকে ভারতে ফিরতেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

পরিবার সূত্রে খবর, বিদ্যাকে চিকিৎসকরা ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। এই মুহূর্তে বিদ্যার হাতে দু’টি ছবির কাজ রয়েছে। পরিচালক সুজয় ঘোষের ‘‌কাহানি টু’‌ এবং সৃজিত মুখার্জীর ‘‌বেগমজান’‌ সিনেমায় অভিনয় করবেন তিনি। এছাড়া একটি সাক্ষাৎকারে দক্ষিণী লেখিকা কমলা দাসের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এছাড়া সৃজিতের ছবি বেগমজানেও নাম ভূমিকায় কাজ করার কথা তার। তাই এখন অসুস্থ হয়ে পড়লে কিছুটা চাপেই পড়ে যাবেন বিদ্যা বালান। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত