,

প্রাগে শাহরুখের অতিথি বিরাট কোহলি

shah-rukh-khan-anushka-sharma-virat-kohliবিনোদন ডেস্ক : বিরাট কোহলি যেমন ভারতের টেস্ট দলের অধিনায়ক, তেমনি তিনি বলিউড তারকা আনুশকা শর্মার মনের মানুষও বটে। এ বিষয়ে এখন কোনো লুকোচুরি নেই, থাকার কারণও নেই। বিষয়টি এখন রাষ্ট্র হয়ে গেছে। আনুশকা যেখানে যান, খেলার অবসরে বিরাটও ছুটে যান সেখানে। এবার আনুশকার সঙ্গে দেখা করতে গিয়ে বিরাট অতিথি হলেন বলিউড বাদশা শাহরুখের। তাঁর আপ্যায়ন গ্রহণ করলেন বিরাট কোহালি।

সম্প্রতি প্রাগে অানুশকা শর্মার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরাট। সেখানে তখন ইমতিয়াজ আলির পরের ছবির শুটিং করছিলেন শাহরুখ-আনুশকা। আপাতত সে ছবির নাম দেওয়া হয়েছে ‘দ্য রিং’। আনুশকার ব্যস্ততার জন্য ফিল্মের সেটেই তাঁর সঙ্গে দেখা করতে চলে এলেন বিরাট।

জানা গেছে, সেটে বিরাটকে আপ্যায়ন করেন স্বয়ং শাহরুখ। সূত্রের খবর, বিরাটের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, তা নিয়ে আগেই পুরো প্রোডাকশন টিমকে সতর্ক করে দেওয়া হয়েছিল। আপ্যায়নের পাশাপাশি শাহরুখ বেশ কিছুক্ষণ বিরাটের সঙ্গে কাটিয়েছেন। শুটিং শেষে দু’জনের মধ্যে সিনেমা, ক্রিকেট ছাড়াও বিভিন্ন বিষয়ে বেশ কিছুক্ষণ কথাও হয়। সূত্রের খবর, শাহরুখের আতিথেয়তায় বিরাট ও আনুশকা দুজনেই মুগ্ধ।

আনুশকা আর শাহরুখকে ইমতিয়াজ আলীর পরবর্তী ছবিতে একসঙ্গে তৃতীয়বারের মত দেখা যাবে। এই ছবির শুটিংয়ে এখন প্রাগে অবস্থান করছেন এ দুই তারকা।
‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে প্রথম জুটি বেঁধে কাজ করেছিলেন শাহরুখ-আনুশকা। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক ঘটে আনুশকা শর্মার। এরপর ‘জব তক হ্যায় জান’ ছবিতে অভিনয় করেন দুজনে। এটি হতে যাচ্ছে এই জুটির তৃতীয় ছবি। ইন্ডিয়া টিভি নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে