বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা হয়ে আসছেন শ্রাবন্তীর বড় বোন

smitha_chattergyবিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিনয়ে এলেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর বড় বোন স্মিতা। এর আগে কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন তিনি। এবার নায়িকা হয়ে আসছেন কলকাতার ছবিতে। শ্রাবন্তীর বোনের পুরো নাম স্মিতা চট্টোপাধ্যায়।

শ্রাবন্তী এবং স্মিতা— দুই বোনের মধ্যে এখন পর্যন্ত একজনই এতদিন ছিলেন পাদপ্রদীপের আলোয়। এবার বোনের পথে হাঁটলেন স্মিতা। বড়পর্দায় ডেবিউ করছেন পার্পল মোশন পিকচার্স ও লামা জি ফিল্মসের ‘ঝুট বোলে কাউয়া কাটে’ ছবি দিয়ে।

পরিচালক সুমিত দাসের এই ছবিতে স্মিতার বিপরীতে অভিনয় করেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন রেশমি, শামিক, অমিতাভ, পার্থসারথি ও মোনালিসা।

জীবনের প্রথম ছবি নিয়ে খুবই উৎফুল্ল স্মিতা। কিন্তু অভিনয় কেমন করবেন, সেটা এখন বলা সম্ভব নয়। তবে সিরিয়ালে যখন অভিনয় করেছেন, চলচ্চিত্রে কম যাবেন না বলেই মনে করছেন অনেকে। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত