বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রা ওয়ান, রোবটকে টপকে গেল পদ্মাবতীর বাজেট!

secvpfবিনোদন ডেস্ক : বাহুবলীর আগে পর্যন্ত রা ওয়ান, রোবট আর বাজিরাও মস্তানিই ছিল সবচেয়ে বেশি বাজেটের ছবি। কিন্তু পদ্মাবতী এ সব কিছুকেই টপকে গেছে। ছবিটির বাজেট যা ধার্য হয়েছে, তা অবাক করার মতো।

১৩০ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল রা ওয়ান। ১৩২ কোটি টাকা খরচ হয়েছিল রোবট ছবিটি তৈরি করতে। আর বাজিরও মস্তানির জন্য খরচ পড়েছিল প্রায় ১২৫ কোটি টাকা। শোনা গেছে, এই সব বাজেটকে নাকি টপকে গেছে পদ্মাবতী। ছবির বাজেট ধার্ষ হয়েছে ১৮০ থেকে ১৯০ কোটি টাকা।

সূত্রের খবর, পদ্মাবতীর প্রোডাকশনের জন্যই খরচ হবে ১৩০ থেকে ১৪০ কোটি টাকা। ২০ কোটি রাখা হয়েছে প্রিন্ট ও পাবলিকেশনের জন্য। লিডিং কাস্টের জন্য খরচ পড়বে ৩০ কোটি টাকা। দীপিকা ছবির জন্য নিচ্ছেন ১২ কোটি টাকা। রণবীর ও শাহিদ, প্রত্যেকে নিচ্ছেন ৮ কোটি টাকা করে।

বাজিরাও মস্তানির সময় আয়নামহল তৈরি করেছিলেন বনশালি। পদ্মাবতীর জন্য তৈরি হয়েছে জলমহল। এছাড়া এটিও ঐতিহাসিক ছবি। ফলে সেট তৈরির জন্যও একটি বড় অঙ্কের টাকা লাগবে। সব মিলিয়ে প্রোডাকশনের খরচ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মেবারের রানি পদ্মাবতীর প্রতি আলাউদ্দিন খিলজির অবসেশন নিয়ে তৈরি হচ্ছে পদ্মাবতী। তিনি প্রথম রাজপুত রমণী যিনি জওহর ব্রত পালন করেছিলেন। রাজপুতদের মধ্যে যাকে সবচেয়ে দুর্বল রানা বলা হয়, সেই মেবারের রানা রতন সিংয়ের কথাও থাকছে ছবিতে। দেখানো হবে কীভাবে তিনি তাঁর রাজ্য খিলজির কাছে হেরে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত