বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির মাংস সংরক্ষণের উপায়

120849_1-1নিউজ ডেস্ক : ১৩ সেপ্টেম্বর কোরবানির ঈদ। কোরবানির ঈদে সারাদিন ধরেই সবার ঘরে চলে মাংস রান্না। ঈদে রান্নাঘরের ব্যস্ততা একটু বেশি থাকে।আবার ঈদের দিনে এই বিপুল মাংস সংরক্ষণ করাও বেশ কঠিন হয়ে পড়ে। তাই আসুন আগে থেকেই জেনে নেই কিভাবে মাংস সংরক্ষণ করা যায়।

মাংশ সংরক্ষণের কিছু প্রয়োজনীয় টিপস :

১. মাংস সংরক্ষণের জন্য ফ্রিজ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগে থেকেই ফ্রিজ পরিষ্কার করে মাংস রাখার জন্য আলাদা জায়গা করে রাখুন।

২. ফ্রিজে পুটলি করে মাংস না রেখে যদি বিছিয়ে প্যাকেট করা হয় তবে বেশিদিন সংরক্ষণ করা যায়।

৩. মাংস কেটে পরিষ্কার করে, আদা, রসুন, পেঁয়াজ বেশি করে দিয়ে মেঁখে জ্বাল দিন। একদিন অন্তর জ্বাল দিলে ১৫-২০ দিন মাংস ভালো থাকবে।

৪. মাংস লম্বা লম্বা করে টুকরা করে, লবণ, হলুদ মেখে রেখে রোদে শুকিয়ে নিন। এবার এগুলো তেলে ভেঁজে খেতে পারেন বা রান্নার আগে ভিজিয়ে নিতে পারেন।

৫. মাংস টুকরা কাঁটাচামচ বা ছুরি দিয়ে কেঁচে, এবার লবণ ও লেবুর রসের মিশ্রণে ডুবিয়ে নিন। যাতে ভালোভাবে মিশ্রণ মাংসের ভেতর ঢোকে। এভাবে রাখলে মাংস অনেকদিন ভালো থাকবে।

৬. কিছু সলিড মাংস সেদ্ধ করে কাবাবের জন্য রেডি করে রাখা যেতে পারে।

৭. মাংস বড় বড় টুকরো ও কিছু মাংস কুচি করে কিমা হিসেবে সংরক্ষণ করা যায়।

৮. চর্বিযুক্ত মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই মাংস কাটার সময় চর্বি কেটে নেওয়াই ভালো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ