বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্রূপ গায়ে মাখেন না পরিণীতি

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া জানিয়েছেন- সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ এবং নেতিবাচক সমালোচনা গায়ে মাখেন না তিনি।কিছুদিন আগে এক বন্ধুর জন্মদিনে একটি ভিডিও শেয়ার করেছিলেন পরিণীতি। এরপর শারীরিক গড়ন নিয়ে প্রশ্ন তুলে তাকে কম খেয়ে চিকন হতে বলেছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ইশকজাদে খ্যাত এ তারকাকে নিয়ে শুরু হয় নানা বিদ্রূপ।

parineeti-chopra-31a

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিদ্রূপ তার ওপর কোনো প্রভাব ফেলে কি না, এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘না, একদমই না। আপনারা যেসব দেখেছেন তা আমার ওপর কোনো প্রভাব ফেলে না। এগুলো সেই সব মানুষ করে যাদের আমি চিনি না। সুতরাং তাদের কথা আমার ওপর কোনো প্রভাব ফেলে না। আমি এগুলো নিয়ে চিন্তাও করি না।’

গত দুই বছর রুপালি পর্দায় দেখা যায়নি কিল দিল সিনেমা খ্যাত এ অভিনেত্রীকে। তার পরবর্তী সিনেমা মেরি পেয়ারি বিন্দু। সিনেমাটি পরিচালনা করছেন অক্ষয় রায়। এতে পরিণীতির বিপরীতে দেখা যাবে আয়ুষ্মান খোরানাকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত