,

ধোনি, যুবির পর এবার যিনি প্রেমে পড়লেন দীপিকার!

bollywood-actress-deepika-padukoneবিনোদন ডেস্ক : তার বল বিপক্ষ ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়ে নেয়। ব্যাট হাতে সমানে ছক্কা হাঁকাতেও পারদর্শী তিনি। সেই তিনিই কিনা দীপিকা পাড়ুকোনের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছেন। দীপিকার কত যে ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন গোটা বিশ্বে, তার কোন ইয়ত্তা নেই।

ভারতের ক্রিকেটমহলে কান পাতলেই শোনা যায়, অতীতে ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ধোনি ও দীপিকার মাঝখানে ঢুকে পড়ে সেই মধুর সম্পর্কটাই নষ্ট করে দিয়েছিলেন যুবরাজ সিং। এমন কথা প্রায় সবার মুখেই শোনা যায়।

যুবির সঙ্গেও অবশ্য খুব বেশিদিন সে সম্পর্ক টেকেনি দীপিকার। সেই বিরহ ভুলতেই যুবি ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন।

এবার নতুন এক ক্রিকেটার দীপিকার প্রেমে পড়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। বলিউড এই অভিনেত্রী প্রসঙ্গে ক্যারিবিয়ান অলরাউন্ডার বলছেন, ‘আমি দীপিকার মস্ত বড় ভক্ত। দীপিকার সঙ্গে আমার এক-আধবার সাক্ষাৎও হয়েছে। ওর দিকে তাকালে আমি মোহিত হয়ে যাই।’ দীপিকার সঙ্গে সাক্ষাৎ হলেও খুব বেশি কিন্তু কথাবার্তা এগোয়নি এই দু’ জনের মধ্যে। তিনি যে দীপিকার বিরাট বড় ভক্ত, সেই কথা এখনও বলা হয়নি বলিউডের জনপ্রিয় নায়িকাকে। ব্র্যাভো বলছেন, ‘হাই-হ্যালোর বেশি কিছু বলা হয়নি দীপিকাকে।

’ বলিউডে এবার আত্মপ্রকাশ করতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। ক্রিকেটের পাশাপাশি গান গাইতেও দক্ষ ব্র্যাভো। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার বলছেন, ‘তিনি দীপিকার সঙ্গে এককভাবে একটি গানের শ্যুট করবেন। এটাই তাঁর জীবনের স্বপ্ন। সেই স্বপ্ন কবে সফল হবে, তার অপেক্ষায় দিন গুনছেন ব্র্যাভো’। সূত্রঃ এবেলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে