ঈদে মজার রেজালা রাঁধার সবচাইতে সহজ রেসিপি

 

 

ঈদের দিনে গরু বা খাসির রেজালা প্রায় সব ঘরেই রাঁধা হয়। রেজালা ছাড়া যেন ঈদটাই অসম্পূর্ণ। শুধু নতুন রাঁধুনি কেন, পুরান রাঁধুনিরাও প্রায়ই হিমশিম খেয়ে যান রেজালা রাঁধতে গিয়ে। ঘরে রাঁধা রেজালার স্বাদ যেন কিছুতেই রেস্তরাঁ কিংবা বাবুর্চিদের মত হয় না। কিন্তু এবার হবে! সকলের জন্যই দারুণ সুস্বাদু রেজালা রাঁধার সবচাইতে সহজ উপায় জেনে নিন।

khasir-mangsho-700x336

যা লাগবে

গরু / খাসির মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
লাল মরিচ গুড়া ২ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামুচ
জিরা বাটা ২ চা চামুচ
লবণ স্বাদমত
কিসমিস বাটা ১ চা চামুচ
টক দই ৪ টেবিল চামচ
আলু বোখারা ৫-৬ টা
কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
গরম মশলা গুড়া ২ চা চামচ
জয়ফল-জয়েত্রী-পোস্তদানা বাটা ২ চা চামচ
কাজু বাদাম বাটা ১ চা চামুচ
এলাচি তেজপাতা কয়েকটা
তেল / ঘি
পেয়াজ বেরেস্তা ১ কাপ

 

প্রণালি

-প্রথমে যে হাঁড়িতে রান্না করবেন তাতে মাংশ নিয়ে তার সাথে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ লাল মরিচ গুঁড়ো, জিরা বাটা ,গরম মশলা গুঁড়ো, কিসমিস বাটা, আলুবোখারা , এলাচি, তেজপাতা, তেল, লবণ স্বাদমত দিয়ে মাখিয়ে রাখুন ১ ঘন্টা।

-এবার একটা বাটিতে টক দই এর সাথে পেঁয়াজ বেরেস্তা, জয়ফল-জয়ত্রী-পোস্তদানা বাটা, কাজু বাদাম বাটা দিয়ে ভালোভাবে মেখে নিন।

-এক ঘন্টা এই হাঁড়ি চুলায় বসিয়ে দিন। পানি দেয়ার দরকার নাই, দেখবেন মাংস থেকেই পানি ছাড়বে। মাংসটা ১ ঘন্টা কষানোর পর দই এর মিশ্রন টা দিয়ে নাড়াচাড়া করে হাফ কাপ গরম পানি আর কাঁচা মরিচ দিয়ে রান্না করুন আরো ৩০ মিনিট।

-মাংস নরম হয়ে গেলে নামিয়ে নিন। পরিবেশন এর সময় উপরে বেরেস্তা ছিটিয়ে দিন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির