,

জেনে নিন আমবাত হওয়ার সম্ভাব্য কারণ সমূহ

27145-boroস্বাস্থ্য ডেস্ক : অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ খেয়ে সহজেই আমবাত বা হাইবস নিরাময় করা যায়। আমবাত ছড়িয়ে পড়ার কারণ নির্ণয় করাটা কঠিন। ত্বকে অদ্ভুত আকারের লালচে দাগ সৃষ্টি হয় আমবাত হলে। আমবাত হওয়ার সম্ভাব্য কারণ সমূহ জেনে নিই চলুন।

১। ঘাম:-
ব্যায়াম করলে, অনেক বেশি ঘাম নির্গত হলে বা হট শাওয়ার নিলে হাইবস হতে পারে। এটি শুরু হয় বুকে ও ঘাড়ে এবং ছড়িয়ে পড়ে মুখ ও পিঠ পর্যন্ত।

২। ঔষধ:-
পেনিসিলিনের মত অ্যান্টিবায়োটিক এবং ইবোপ্রুফিন ও অ্যাসপিরিন এর মত অ্যান্টি-ইনফ্লামেটরি ঔষধের কারণেও আমবাত হতে পারে। বস্তুত এই ঔষধগুলোর একটি পিল সেবন করার ১ ঘন্টার মধ্যেই হাইবস বিকাশ লাভ করতে পারে।

৩। টাইট-ফিটিং জামা-কাপড় পড়লে:-
কোন কোন মানুষের ত্বকে খুব বেশি চাপ পড়লেও আমবাত হতে পারে। তাই আঁটসাঁট জামা বা আন্ডারওয়ার পড়া বাদ দিয়ে লুজ ফিটিং পোশাক পরুন।

৪। অ্যালারজেন্স:-
অ্যালার্জি সৃষ্টিকারী ফুলের রেনু, ধূলিকণা বা মাইট এর সংস্পর্শেও আমবাত হতে পারে। পরিবেশগত পরিবর্তন যেমন- অত্যধিক গরম ও ঠান্ডার ফলেও আমবাতের প্রকোপ দেখা দিতে পারে।

৫। স্ট্রেস:-
আমবাত হওয়ার আরেকটি কারণ হচ্ছে ইমোশন। এর কারণ সম্ভবত স্ট্রেসের ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে। ফলে ত্বকের সমস্যা হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। সাধারণত স্ট্রেসের ফলে যে আমবাত হয় তা অল্প সময় স্থায়ী হয়।

৬। অ্যালকোহল:-
অ্যালকোহল সেবন করলে আমবাতের আবির্ভাব হতে পারে। আবার কিছু খাবার যেমন- খোলসযুক্ত মাছ, ডিম, বাদাম এবং ফুড ডাই এর জন্য আমবাতের সমস্যা সৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে