,

ত্বকের যত্নে পেঁপের পাঁচটি কার্যকরী প্যাক

6অনলাইন ডেস্ক: প্রচুর পরিমাণে মিনারেলস ও অ্যান্টি-অক্সিডেন্টস থাকার কারণে পাকা পেঁপে ত্বকের জন্য খুবই উপকারী। প্রাকৃতিক এই উপাদানটি ত্বক উজ্জ্বল করে, বলিরেখা দূর করে, ত্বক টানটান করে, চেহারায় তারুণ্য ধরে রাখে ও ত্বক মসৃণ করে। বিভিন্ন উপায়ে ত্বকে এটি ব্যবহার করতে পারেন।

১) পেঁপে ও টক দইয়ের প্যাক

দুই টেবিল চামচ চটকানো পাকা পেঁপের সঙ্গে দুই টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক তৈরি করুন। এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপজল দিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এবার পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এই প্যাক ত্বককে টানটান করে।

২) পেঁপে ও মধুর ফেস প্যাক

দুই টুকরো পাঁকা পেঁপে চটকে নিয়ে এর সঙ্গে এক চা চামচ মধু মেশান। এই মিশ্রণ মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এই প্যাক ব্যবহার করলে কালচে ভাব দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে।

৩) পেঁপে ও মুলতানি মাটির প্যাক

এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে দুই টেবিল চামচ চটকানো পাকা পেঁপে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ কমায়।

৪) পেঁপের রস ও চালের গুঁড়োর প্যাক

দুই টেবিল চামচ পেঁপের রসের সঙ্গে এক চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে মুখে পাঁচ থেকে ১০ মিনিট ঘষুন। এবার পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের মরা কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করে।

৫) পেঁপে ও লেবুর রসের প্যাক

দুই টেবিল চামচ চটকানো পেঁপের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এই প্যাক ত্বককে দাগমুক্ত ও মসৃণ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে