,

হারানো যৌবন ফিরবে ৭৪০দিনে!

27101-love-sexঅনলাইন ডেস্ক : বুড়ো হয়ে গিয়েছেন? সব কিছু ভুলে যাচ্ছে? হারানো যৌবন ফিরবে মাত্র ৭৪০ দিনে। না না শরীরের যৌবন নয়! তাহলে কথা হচ্ছে মস্তিষ্কের যৌবনের। শরীরের সঙ্গে বয়স বাড়ে মস্তিষ্কেরও। একটা বয়স পর্যন্ত মানুষের মস্তিষ্কের বিকাশ হয়।

তারপর ধীরে ধীরে ব্রেন সেলগুলির মৃত্যু ঘটতে শুরু করে। কিন্তু এবার আর নয়। আপনার মস্তিষ্কের থাকবনে এবার চির-যৌবন। সেই পরীক্ষায় এখন চলছে। আগামী দু’বছরের মধ্যেই বিশ্ববাজারে চলে আসবে এই ‘আশ্চর্য’ ওষুধ।

ওন্টারিও-র ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করছেন কী ভাবে মস্তিষ্কের বার্ধক্য রোধ করা যায়। নানা গবেষণার পর একটি ওষুধ তাঁরা তৈরি করেছেন। ইঁদুরের উপর ওষুধটি প্রয়োগ করে সাফল্যও মিলেছে। ৩০টি ভিটামিন ও মিনারেলের মিশ্রণে তৈরি হচ্ছে একটি ওষুধ।

ওই ওষুধ ব্রেন সেল নতুন করে তৈরি করবে। ফলে অ্যালঝাইমার, পারকিনসনের মতো অসুখ হওয়ার আশঙ্কা প্রায় থাকবেই না। সাপ্লিমেন্টটি তৈরি করা হয়েছে, ভিটামিন বি, সি ও ডি মিলিয়ে ৩০টি ভিটামিন ও মিনারেল, ফলিক অ্যাসিড, গ্রিন টি-র নির্যাস, কড লিভার ওয়েল ইত্যাদি দিয়ে। সাপ্লিমেন্টটি নিয়ে আরও গবেষণা চলছে।

গবেষণা দলের প্রধান বিজ্ঞানী জেনিফার লেমন জানাচ্ছেন, ট্যাবলেটটি ইঁদুরের উপর প্রয়োগ করে দেখা গিয়েছে, ব্রেন সেল ড্যামেজ হচ্ছে না। পুরনো সেল মরে গিয়ে, নতুন সেল তৈরি হচ্ছে। একই সঙ্গে দৃষ্টিশক্তি বাড়ছে, শরীর থাকছে চনমনে। লেমনের কথায়, ‘অ্যালঝাইমার, পারকিনসনের মতো স্নায়ুরোগ ঠেকাতে এই আবিষ্কার যুগান্তকারী হতে চলেছে। একটি ট্যাবলেটেই মস্তিষ্কের বার্ধক্য থেমে যাবে। চিরযৌবন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে