,

নিউ ইয়র্ক ফ্যাশন উইকে সানি লিওন

sunny-leoneবিনোদন ডেস্ক: প্রথম বলিউড তারকা হিসেবে নিউইয়র্ক ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটলেন সানি লিওন। নিজের এই রেকর্ডে অভিভূত এই বলিউড অভিনেত্রী।

নিজের মুগ্ধতার কথা জানিয়ে নিউজ এজেন্সি ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে বলেন, ‘এটা খুবই দারুণ। যখন আমি দেখলাম যে আমিই প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে হাঁটছি, এটা আরও ভালো লাগল।’

ফ্যাশন ডিজাইনার অর্চনা কুচারের ডিজাইন করা পোশাক পরে গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক ফ্যাশন উইকে র‍্যাম্পে হাঁটলেন বলিউড এ অভিনেত্রী। ‘মাস্তিজাদে’ অভিনেত্রী পরেছিলেন সাদা গাউন, সঙ্গে ছিল রঙিন এমব্রয়ডারির কাঁচুলি।

সানি লিওন ছাড়াও ফ্যাশন উইকে হাঁটেন অ্যাসিড আক্রান্ত হওয়া রেশমা কোরেশি।

এ বছর সানির দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। একটি ‘বেইমান লাভ’, অন্যটি ‘টিনা অ্যান্ড লোলো’। আগামী বছর শাহরুখ অভিনীত ‘রইস’ ছবির একটি গানে তাঁকে দেখা যাবে। এ ছাড়া বিশেষ চরিত্রেও অভিনয় করছেন সোনাক্ষী সিনহা অভিনীত ‘নূর’ এবং অজয় দেবগন ও ইমরান হাশমী অভিনীত ‘বাদশাহো’তে। এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে