বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন চিরচেনা দারুচিনির যত স্বাস্থ্যগুণ সম্পর্কে

27110-boroঅনলাইন ডেস্ক : মিষ্টি অথচ ঝাঁঝালো মশলা দারুচিনি। লবঙ্গ, এলাচের মত এটি মশলা হিসেবে রান্নায় ব্যবহৃত হয়। রান্নার স্বাদ এবং গন্ধ বৃদ্ধির জন্য মূলত দারুচিনি ব্যবহার করা হয়। আপনি জানেন কি রান্নায় ব্যবহৃত এই মশলাটির রয়েছে নানা ঔষধিগুণ। আজ তাহলে জেনে নেওয়া যাক দারুচিনির স্বাস্থ্যগুণ সম্পর্কে।

১। ডায়াবেটিস প্রতিরোধে:-
দারুচিনি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। এক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন ১০০০ মিলিগ্রাম দারুচিনি গ্রহণ শরীরে চিনি বিপাকের প্রক্রিয়াকে সচল রাখে। আরেকটি গবেষণায় গবেষকরা ৫০টি ভিন্ন ভিন্ন মশলার মধ্যে পরীক্ষা চালান এবং দেখেন যে দারুচিনি সবচেয়ে বায়োঅ্যাকটিভ উপাদান।

২। কোলেস্টেরল দূর করতে:-
পুষ্টিবিদ Kate Naumes ND বলেন দারুচিনি খারাপ কোলেস্টেরল দূর করে ভাল কোলেস্টেরল তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয় দারুচিনি নিয়মিত গ্রহণে রক্তে ব্লাড সুগার বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে। নিয়মিত দারুচিনি গ্রহণে ফ্যাট খাবারের পর রক্তে চিনি বৃদ্ধির গতি কমিয়ে দেয়।

৩। ক্যান্সার প্রতিরোধে:-
এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে দারুচিনির অ্যান্টি-কারসিনোজেনিক উপাদান ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে এবং রক্তে ক্যান্সারের কোষ বৃদ্ধি নষ্ট করে দেয়।

৪। ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে:-
দারুচিনি কোলন ফাংশন উন্নত করে থাকে। এর ক্যালসিয়াম এবং ফাইবার কোলন থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেয়। যা ডায়ারিয়া এবং কোষ্ঠকাঠিন্য হওয়া প্রতিরোধ করে।

৫। বাতের ব্যথা প্রশমিত করতে:-
বাতের ব্যথা ও শরীরের হাড়ের ব্যথায় আধা চামচ দারুচিনির গুঁড়ো এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ব্যথা দূর হয়। তাছাড়া, দারুচিনি মিশ্রিত সরিষার তেল গায়ে মালিশ করলে ব্যথা ভালো ফল পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ