বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গানে বিশ্বরেকর্ড! (ভিডিও)

prem_ki_bujhiniবিনোদন ডেস্ক : শুভশ্রী-ওম অভিনীত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘প্রেম কি বুঝিনি’ ছবির ‘আমি রাজি’ গানটি বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে। গানে ৩৪ বার পোশাক বদলেছেন নায়ক ও নায়িকা। দাবি ওঠেছে, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশিবার পোশাক বদলানোর রেকর্ড নাকি এটিই। তাই চলচ্চিত্রটির সাথে সংশ্লিষ্ট সবার আশা, এটা বিশ্বরেকর্ডের খাতায় খুব শিগগির নাম লেখাতে সক্ষম হবে।

আমি রাজি গানটি গেয়েছেন অ্যাশ কিং ও মধুবন্তী। কোরিওগ্রাফি করেছেন জয়েশ প্রধান। ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও ভারতের একুশে মুভ্যিজ। প্রযোজনা সংস্থার দাবি, বিশ্বে সম্ভবত এই প্রথম কোনো গানে এতবার পোশাক বদলানো হয়েছে। ছবিটিতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের ফেরদৌস, অমিত হাসান, জান্নাতুল ফেরদৌস পিয়া, ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থী।

তবে এত বার পোশাক বদলানো নিয়ে সমালোচনাও মুখর হয়েছে চলচ্চিত্র বিশ্লেষকরা। তাদের প্রশ্ন, এক গানে এতবার পোশাক পরিবর্তনের পর সিনেমায় কন্টিনিউটির হাল কী হবে? কেউ আবার এ নিয়ে বেশ তামাশাও করেছেন। তাদের মতে, গানটির কস্টিউম ডিজাইনারের এক গানেই যা খাটতে হয়েছে এত খাটনি বোধহয় ফ্যাশন শোয়ের আগে কোনো ডিজাইনারকেও খাটতে হয় না! সূত্র : সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ