বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়ার সৌন্দর্যে মুগ্ধ প্রীতি

 
বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী প্রীতি জিনতা। এ অভিনেত্রীকে নিজের ‘গার্ল ক্রাশ’ বলে জানিয়েছেন তিনি।বয়স ৪০ এর কোটায়। কিন্তু এখনো ঐশ্বরিয়ার রূপ ভক্তদের মনে শিহরণ জাগায়। ব্যতিক্রম নন প্রীতিও।

preity_aishwariya1473244721
সম্প্রতি প্রকাশ পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার টিজার। এতে এ অভিনেত্রীকে দেখেই মুগ্ধ হয়েছেন প্রীতি জিনতা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে এ কথা জানিয়েছেন তিনি।

অভিষেক বচ্চনকে উদ্দেশ্য করে টুইটে প্রীতি লিখেছেন, “গণেশ চতুর্থীর শুভেচ্ছা নিও। আমি অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রোমোটি বার বার দেখছি। আমার মনে হয় অ্যাশের ওপর আমার ‘গার্ল ক্রাশ’ হয়েছে।”

প্রীতির সঙ্গে ঝুম বারাবার ঝুম এবং কাভি আলবিদা না কেহনা সিনেমায় অভিনয় করেছেন অভিষেক। তাই সহ-অভিনেত্রীর সঙ্গে মজা করতে মোটেও ভুল করেননি এ অভিনেতা। প্রীতিকে উদ্দেশ্য করে এক টুইটে তিনি লিখেছেন, ‘প্রীতি ওর থেকে দূরে থাকো। সে আমার।’

অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি পরিচালনা করছেন করণ জোহর। এতে ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা, ফাওয়াদ খান প্রমুখ। আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। একই দিনে মুক্তি পাবে অজয় দেবগনের শিবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত