বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে নাটকে আগ্রহ নেই সুইটির

Sweetyবিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুইটি অনেক দিন ধরে আলোচনায় নেই। তবে বর্তমানে সুইটি হাতে গোনা নাটকে কাজ করছেন। অভিনয়ের প্রতি খুব বেশি আগ্রহ নেই তার। এর পিছনে অবশ্য কিছু কারণ জানালেন সুইটি।

বললেন, `ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। আগে নাটকে সময় নিয়ে কাজ হতো। এখন মাত্র দুই দিনে, কখনো এক দিনেও নাটক নির্মাণ করা হচ্ছে। সেটে গিয়ে কখনো স্ক্রিপ্ট পেতে হয়। তাছাড়া এজেন্সি সমস্যা তো আছে।` সুইটি মনে করেন, `এজেন্সির কাছ থেকে টিভি চ্যনেলগুলো নাটক কেনা বন্ধ করে স্বাধীনভাবে আগের মত নাটক নির্মাণ করলে নাটকের গৌরব আবারো ফিরে আসবে।`

আর এসব কথা ছাড়াও ক্যারিয়ার এবং নিজেকে নিয়ে সুইটি বিস্তর আলোচনা করবেন মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ `রাঙা সকাল` অনুষ্ঠানে। বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থানায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

উল্লেখ্য, জনপ্রিয় মডেল সুইটির টিভি নাটকে অভিষেক হয়েছিল সালমান শাহের বিপরীতে `স্বপ্নের পৃথিবী` নাটকে। তার আগে সুইটি যুক্ত ছিলেন থিয়েটারে। সময়-সুযোগ এবং ভালো প্রস্তাব পেলে ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করতে চান সুইটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ