,

যাত্রাপথে বমি-বিড়ম্বনা এড়াতে যা যা করনীয়

bomibডা. এ হাসনাত শাহীন: সামনে ঈদ। ঈদের ছুটিতে কেউবা যাবেন গ্রামের বাড়ি, আবার কেউবা যাবেন সাগর-পাহাড়-ঝরনার সৌন্দর্য উপভোগ করতে আনন্দভ্রমণে। কিন্তু অনেকেরই গাড়িতে বা বাসে ভ্রমণ করলে বমি বা বমির ভাব হয়, মাথা ঘোরে বা মাথা ব্যথা করে। এ কারণে ভ্রমণের আনন্দটি মাটি হয়ে যায়। এই বিরক্তিকর সমস্যার জন্য অনেকে গাড়িতে বা বাসে চড়তেই ভয় পান। একে ‘মোশন সিকনেস’ বলে। গতি ও জড়তার ফলে মস্তিষ্কে সমন্বয়হীনতার কারণে এটি হয়ে থাকে। যাঁরা এই বিরক্তিকর সমস্যায় আক্রান্ত, তাঁদের ভ্রমণটাকে আনন্দপূর্ণ করতে কিছু পরামর্শ।

*গাড়ি/বাসের সামনের দিকে বসুন, চেষ্টা করুন জানালার পাশে বসতে। বাইরে দৃষ্টি প্রসারিত করুন। রাতের বেলায় ভ্রমণে চোখ বুজে থাকুন। ভ্রমণের আগে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমাবেন।

*যাত্রার আগে অতিরিক্ত খাবার বা গুরুপাক খাবার খাবেন না। যাত্রাপথে বাইরের খাবার অথবা বারবার খাওয়া থেকে বিরত থাকুন।

*ভ্রমণের সময় ধূমপান করবেন না। আদা বা লেবুর চা খেতে পারেন। আদা, মৌরি ও লবঙ্গ চিবোতে পারেন।

*চলন্ত অবস্থায় বই পড়া, মোবাইলে গেম খেলা বা নেট ব্যবহার থেকে বিরত থাকুন। এর ফলে সমস্যা বেড়ে যেতে পারে।

*মনকে শান্ত রাখুন, ভ্রমণের সময় ভুলে যান আপনি মোশন সিকনেসের বিরক্তিকর সমস্যায় আক্রান্ত। মনকে প্রফুল্ল রাখতে গান শুনতে পারেন।সমস্যা বেশি হলে বমি নিরোধক ট্যাবলেট যেমন-প্রোমিথাজিন, হায়োসিন, মেকলোজিন, ওনডানসেটরন প্রভৃতি ভ্রমণের আগের রাতে ১টি এবং যাত্রার ৩০ মিনিট আগে ১টি সেবন করতে পারেন। তবে এসব ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

ডা. এ হাসনাত শাহীন
ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বিআইএইচএস জেনারেল হাসপাতাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে