বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বক্স অফিস কাঁপানোর অপেক্ষায় বলিউডের নবাগত বিদেশিনীরা

bollywoodবিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা একদিকে যেমন পাড়ি জমাচ্ছেন বিদেশবিভুঁইয়ে, অন্যদিকে বিদেশী অভিনেত্রীরাও নিজেদের মতো করে জায়গা দখল করছে বলিউডে। চলতি বছরেই বড় বড় বাজেটের বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কয়েকজন বিদেশী অভিনেত্রী। এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে বলিউড পাড়ায়। কেমন করবেন এসব অভিনেত্রীরা, তা নিয়েও চলছে গুঞ্জন।

আগামী বছর ঈদে মুক্তি পাবে বলিউডের জনপ্রিয় নির্মাতা কবির খানের ‌’টিউবলাইট’ ছবিটি। এতে সালমান খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এখন আলোচনায় আছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর মাধ্যমে হলিউডে তার আগেই অভিষেক হয়েছে। তবে ‘টিউবলাইট’ই ঝু ঝুর প্রথম বলিউড ছবি।

আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখের ‘রইস’ ছবিটি। এর মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরেক বিদেশি অভিনেত্রীর। তিনি পাকিস্তানি তারকা মাহিরা খান। এর আগে পাকিস্তানে ‘বোল’, ‘বিন রোয়ে’র মতো ছবিতে কাজ করে বেশ জনপ্রিয়তা পান ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী। ‘রইস’ ছবিটির শ্যুটিং শেষ, এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

বলিউডে আরও যেসব বড় বাজেটের ছবি আসছে তার প্রথম কাতারেই আছে অজয় দেবগনের ‘শিবা’। অভিনয়ের পাশাপাশি ২৮ অক্টোবর মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা ছবিটি অজয় নিজেই পরিচালনা করছেন। আর এতে অজয়ের সঙ্গে নায়িকা হিসেবে আছেন পোলিশ অভিনেত্রী এরিকা কার। ছবিটির মাধ্যমে বলিউডের খানদের টেক্কা দেয়ার অপেক্ষায় আছেন অজয়। ছবিটি নিয়ে নানা কারণে বেশ আলোচনাও হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে ছবিটিতে পোলিশ অভিনেত্রীর অভিষেক নিয়েই এখন সবার মধ্যে আগ্রহ।

ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি; বলিউডে বিদেশী অভিনেত্রীর তালিকা খুব একটা ছোট নয়। ভিন্ন সংস্কৃতিতে এসে নানা বাধায় পড়তে হয়েছে তাদের, ছিল ভাষাগত সমস্যাও। তবে সুঅভিনয়ের মাধ্যমে তারা জয় করেছেন দর্শকহৃদয়। দেখা যাক নবাগত বিদেশিনীরা এবার বলিউডপ্রেমীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন। সূত্র : ইন্টারনেট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ