বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গনার পরিবর্তে ক্যাটরিনা!

 

 

বিনোদন ডেস্ক : আনন্দ এল রাই পরিচালিত পরবর্তী সিনেমায় অভিনয় করবেন শাহরুখ খান। নাম নির্ধারিত না হওয়া এ সিনেমায় তাকে আকৃতিতে ছোট একজন ব্যক্তির চরিত্রে দেখা যাবে।এতে শাহরুখের বিপরীতে অভিনয়ের কথা ছিল কঙ্গনা রাণৌতের। এবার শোনা যাচ্ছে, সিনেমাটিতে কঙ্গনার পরিবর্তে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে।

kangana-katrina_top1473157433

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা নিজ দায়িত্বের বাইরেও সিনেমায় বিনিয়োগ করেন। তিনি চিত্রনাট্য, পোশাক এবং অন্যান্য বিভাগেও সহযোগিতা করে থাকেন। আনন্দ বিষয়টি নিয়ে তানু ওয়েডস মানু সিনেমার সময়েও অস্বস্তিতে ছিলেন। কঙ্গনা যা করছেন তার প্রশংসাও তিনি করেছেন। কিন্তু শাহরুখ খান এবং কঙ্গনা রাণৌতের মতো দুজন বড় তারকাকে তিনি এক সিনেমায় চুক্তিবদ্ধ করতে চাইছেন না।

খুব শিগগিরই ক্যাটরিনা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হবেন বলেও জানা গেছে। সবকিছু ঠিক থাকলে জাব তাক হ্যায় জান সিনেমার পর এটি হবে শাহরুখের সঙ্গে এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

সিনেমায় শাহরুখের চরিত্রটি কেমন হবে এ প্রসঙ্গে আনন্দ রাই বলেন, ‘আমি যে সিনেমাটি তৈরি করছি সেই চরিত্রটি আকৃতিতে একটু ছোট। এটি খুবই নতুন একটি চরিত্র। রানঝানা এবং তানু ওয়েডস মানু সিনেমার মতো এর গল্পও একজন নারী এবং পুরুষকে ঘিরে। এই চরিত্রটি একটু ভিন্ন। একজন বামনের গল্প হিসেবে এটিকে সাজাবেন না। এটি একজন ব্যক্তিকে নিয়ে যিনি আকৃতিতে ছোট।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত