বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তান নিলে কি পারিবারিক বিবাদ কমে?

26979লাইফস্টাইল ডেস্ক: অনেক দম্পতিরই পারিবারিক বিবাদে বিয়ে টিকিয়ে রাখা নিয়ে ঝামেলায় পড়তে দেখা যায়। এ সময় বিবাদ মেটাতে সন্তান নেওয়ার ব্যাপারে উৎসাহ দেন পিতা-মাতা বা অনুরূপ মুরব্বিরা। কিন্তু সন্তান নিলে কি পারিবারিক বিবাদ কমে? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।

বিয়ের পরবর্তী সময়ে পারিবারিক সমস্যা বাড়লে সন্তান নিতে উৎসাহিত করতে পারে গুরুজনরা। কিন্তু এতে সমস্যা কমার বদলে বেড়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এক গবেষণাতেও বিষয়টি উঠে এসেছে। গবেষণাটি করা হয়েছে সুইজারল্যান্ডে। সেখানে ৭২১ জোড়া দম্পতির মাঝে এ বিষয়ে জরিপ চালানো হয় দীর্ঘ ১৩ বছর ধরে।
সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভার গবেষক ম্যানুয়েলা স্কিকা এক অফিসিয়াল বিবৃতিতে জানান, ‘ক্রান্তিকাল থেকে সন্তান নেওয়ার সময়টি দম্পতিদের পরস্পরের কাছে আসার জন্য বড় একটি প্রণোদনা যোগায়। এতে বিভিন্ন বড় ধরনের কার্যক্রম শুরু করতে হয় তাদের।’

তবে এ ক্ষেত্রে সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে তা জটিল হয়ে দাঁড়ায়। কারণ কোনো কারণে পরিবারটির সদস্যরা বিচ্ছিন্ন হয়ে গেলে তা নবাগত সন্তানের জন্য নানা সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে মা হওয়ার পর নারী ও তার সন্তানের জন্য যেসব সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার, তা নিয়ে সমস্যায় পড়তে হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ