বাচ্চা কেন দেরিতে এলো স্কুলে? একেবারে সত্যিটা জানালেন মা

130850Mother-schoolনিউজ ডেস্ক : স্কুল বন্ধের পর যেদিন প্রথম খোলে, ওইদিন সময়মতো স্কুলে পৌঁছানো বেশ কঠিন বিষয়। বাবা-মায়েরা হন্যে হয়ে সময়মতো বাচ্চাকে স্কুলে পৌঁছাতে ছোটাছুটি করেন। কিন্তু কিছুতেই কাজটি সঠিকভাবে সম্পন্ন হয় না। পরে একেকজন একেক অজুহাত তুলে ধরেন। আসলে যে কি ঘটেছিল তা তারাই জানেন।

তবে একজন মা অন্য অভিভাবকদের দলে পড়েন না। তিনি বাচ্চাকে স্কুল দেরি করে আনার সঠিক কারণটিই বলতে চান। সকালের এই ব্যস্ততার কথাটা যেমনই হোক, তিনি ঠিকই জানান দিলেন।

সোশাল মিডিয়া রেডিট-এর এক ব্যবহারকারী ছবিতে তুলে ধরেছেন সে কথা। বাচ্চাকে আনতে কেন দেরি হলো সে কথা সংশ্লিষ্ট কাগজে লিখতে হয়। সেখানে অভিভাবকরা তাদের নাম স্বাক্ষর করে বিলম্বের কারণ লিখে জানান।

স্কুলে কখন পৌঁছেছেন তার সময় উল্লেখ করেছেন, নিজের নাম স্বাক্ষর করেছেন এবং তারপর সত্যিকার কারণটি লিখেছেন। সেখানে কারণ হিসাবে যা লিখেছেন তার মর্মার্থ হলো, বাজে অভিভাবকত্ব।

বেশ মজার হলেও একেবারে সত্য কথা। তাই মন্তব্যকারীরা ওই মায়ের প্রশসংসা করেছেন।

এক ব্যবহারকারী নিজেই শিক্ষার্থী। সে লিখেছে, আমার বাবা দেরি করলে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে লেখেন।

আরেক ব্যবহারকারী লিখেছেন, একবার এক অভিভাবক দেরিতে আসার কারণ লিখেছেন, আমরা একটু বেশি ঘুমিয়ে ফেলেছি। এর পর আর কি বলা যায়? সূত্র : হাফিংটন পোস্ট

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির