বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচিত্র সাজে নিউইয়র্কের রাস্তায় পপস্টার রিহানা

 
বিনোদন ডেস্ক : যতদিন যাচ্ছে ততই বিচিত্র কাণ্ড-কারখানা শুরু করেছেন পপস্টার রিহানা৷ আচার-আচরণে তো বটেই, পোশাক-পরিধানেও বাদ যাচ্ছে না তাঁর উদ্ভট ব্যাপার-সাপার৷ এই যেমন রবিবার ২৮ বছরের লাস্যময়ী বার্বেডিয়ান গায়িকা এই পোশাকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন নিউইয়র্ককে৷

Rihanna_web

তাক মানে সত্যি চমকে দেওয়ার মতো ছিল তাঁর পোশাক৷ইতিমধ্যেই সবার হার্টথ্রব রিহানা একপ্রকার ঘোষণা করে দিয়েছেন তাঁর প্রেমিকের নাম৷ ভক্তরা কিন্তু এই প্রেম নিয়ে বেশ উচ্ছ্বসিত৷ জনপ্রিয় গায়ক ড্রেকের সঙ্গে তাঁর প্রেম নিয়ে ৭ বছরের সম্পর্কের গুজবকে একপ্রকার সম্মতি জানিয়েছেন গায়িকা৷ যখন সোশ্যাল নেটওয়ার্ক-এ ভাইরাল এই খবর, তখনই রিহানাকে দেখা গেল লাল রঙের অতিকায় হার্ট শেপ্ড কেপ জড়িয়ে নিউইয়র্কের রাস্তায়৷ আর তাতেই উঠল বহু প্রশ্ন৷ মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গিয়েছে রিহানার? এমনই উক্তি তাঁর নিন্দুকদের৷

rihana

রবিবার সন্ধেবেলা এই সুন্দরী গায়িকাকে দেখা যায় ‘সেইন্ট লোরেন্ট ফার কেপ’-এর সঙ্গে ছোট্ট ‘ডেনিম শর্টস’ ও কালো হিলে৷ এই মরশুমেও রিহানার মনে যে বসন্তের বাতাস বইছে তা একপ্রকার নিশ্চিত তাঁর ভক্তরা৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত