বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন মডেল

10বিনোদন ডেস্ক: মানুষের জীবনে প্রেম-ভালোবাসা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। মনের মিল হলে যে কোনো ছেলে মেয়ে একে অপরের প্রেমে পড়ে যায়। আর প্রেমের পর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়াটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রেম করলেও শারীরিক সম্পর্ক করাটা কি ভালো?

এ নিয়ে মত দিয়েছেন মার্কিন মডেল অ্যাশলে গ্রাহাম। মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে বিয়ের আগে শারীরিক সম্পর্ক অবৈধ নয়। তাই ওইসব দেশের বহু দম্পতি বিয়ের আগের শারীরিক সম্পর্ককে খুবই স্বাভাবিক বলেই মনে করেন।

কিন্তু তা সত্ত্বেও বিয়ের আগে পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে যাননি অ্যাশলে গ্রাহাম। অ্যাশলে গ্রাহামের সঙ্গে বিয়ে হয়েছে জাস্টিন আরভিনের। তিনি তার স্বামীকে বাধ্য করেছেন বিয়ের আগে শারীরিক সম্পর্কে না যেতে।

অ্যাশলের মতে, এতে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে তো বটেই, পাশাপাশি যৌনজীবনও সুখের হয়েছে।

সম্প্রতি একটি বিদেশী পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে অ্যাশলে বলেছেন, আমি আর আমার স্বামী অপেক্ষা করেছিলাম। এটা সত্যিই কাজে দিয়েছে। আমাদের যৌনজীবন অসাধারণ!

অ্যাশলের মতে, প্রেমে পড়ার পর শারীরিক সম্পর্কে যাওয়ার আগে অন্ততপক্ষে তিন মাস অপেক্ষা করা উচিত দম্পতিদের। আর এই পরামর্শ অ্যাশলে তার বান্ধবীদেরও দিয়ে থাকেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত