বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনার বিরল প্রতিভা!

Katrina-Kaif-2বিনোদন ডেস্ক: কিছু কিছু মানুষের শরীরে যেন সুইচ বসানো থাকে। বেশি কিছু করতে হয় না। সুইচ ‘অফ’ করে দাও। ব্যস, সঙ্গে সঙ্গে ঘুম! এই বিরল প্রতিভা আছে ক্যাটরিনা কাইফের। বার বার দেখো ছবির প্রচারণায় ক্যাটরিনা ও সিদ্ধার্থ মালহোত্রা এখন ভারতের নানা প্রান্তে ছুটছেন। এরই মধ্যে সিদ্ধার্থ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, ক্যাটরিনা গাড়ির মধ্যেই বেশ নাক ডাকছেন!
আসলে তারকাদের জীবন যে কত কঠিন, সেটা বেশ বোঝা যায় এই ভিডিও দেখলে। ছোটে আর ছোটে। বিরাম নেই। বিশ্রাম নেই। ব্যস্ত সূচির কারণেই ঠিকমতো জিরিয়ে নেওয়ার সুযোগ মেলে না। তাই যানজটে গাড়ি আটকে যেতেই ক্যাটরিনা ভাবলেন, একটু ঘুমিয়ে নেওয়া যাক।
তবে ব্যস্ততা তো সিদ্ধার্থেরও কম নয়। তিনি কি ঘুমাতে পেরেছেন? ওই যে, সুইচটা সবার থাকে না। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে সেই ঈর্ষার কথাই মজা করে লিখেছেন সিদ্ধার্থ, ‘দেখুন কে এভাবে ঘুমাচ্ছে! ব্যস্ত প্রচারণার ফাঁকে এভাবেই ঘুমিয়ে নিচ্ছেন ক্যাটরিনা কাইফ। সত্যিই ঈর্ষা হয় এই প্রতিভা দেখে।’ হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত