বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে মৃত্যুদণ্ডের আসামীকে ভোর হওয়ার আগেই ফাঁসি দেওয়া হয়

0,,15845683_303,00ডেস্ক রিপোর্ট: এই-৪টি-কারণেই-মৃত্যুদণ্ডের-আসামীকে-ভোর-হওয়ার-আগেই-ফাঁসি-দেওয়া-হয়-আসামীকে ফাঁসি দেওয়া হয় ভোর হওয়ার ঠিক আগে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, কেন ভোরের আগেই ফাঁসি দেওয়া হয় একজন আসামীকে?

খবরের কাগজে কোনও প্রাণদণ্ডপ্রাপ্ত আসামীর ফাঁসির খবর নিশ্চয়ই কখনও না কখনও পড়েছেন। এবং সেই ফাঁসির প্রতিবেদনে এই বিষয়টিও নিশ্চয়ই আপনার নজরে এসেছে যে, ফাঁসির আসামীকে ফাঁসিকাঠে ঝোলানো হয়েছে ভোর হওয়ার ঠিক আগে। প্রতিটা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তেমনটাই হয়ে থাকে। আসামীকে ফাঁসি দেওয়া হয় ভোর হওয়ার ঠিক আগে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, কেন ভোরের আগেই ফাঁসি দেওয়া হয় একজন আসামীকে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যাবে, প্রধানত ৪টি কারণে একজন আসামীকে ভোরের আগেই ফাঁসি দেওয়া হয়ে থাকে। কী কী সেই কারণ? আসুন, জেনে নিই—

১. আইনি কারণ: ভারতের ‘মডেল প্রিজন ম্যানুয়াল’-এ স্পষ্টই বলা হয়েছে যে, দিনের আলো ফুটবার আগেই প্রাণদণ্ডকে কার্যকর করতে হবে।

২. প্রশাসনিক কারণ: প্রাণদণ্ডকে কার্যকর করতে গিয়ে জেলের অন্যান্য প্রশাসনিক কাজকর্ম যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সেদিকে নজর রাখা হয়। সেই কারণেই জেলের দৈনন্দিন কাজকর্ম শুরু হওয়ার আগেই ফাঁসির বিষয়টি সেরে ফেলা হয়। ফাঁসি হয়ে যাওয়ার পরে জেল কর্তৃপক্ষকে অনেকগুলি দায়িত্ব পালন করতে হয়। যেমন, মৃতদেহের ডাক্তারি পরীক্ষা, বিভিন্ন নথিপত্র তৈরি, মৃতের পরিবারবর্গের হাতে মৃতদেহ হস্তান্তর ইত্যাদি। এই দায়িত্ব পালন করতে গিয়ে জেলের অন্যান্য প্রশাসনিক কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয়, তা সুনিশ্চিত করার জন্যই সকাল সকাল সেরে ফেলা হয় ফাঁসি দেওয়ার কাজটি।

৩. নৈতিক কারণ: ফাঁসি দেওয়ার সময় চেষ্টা করা হয়, আসামীকে যেন অতিরিক্ত মানসিক যন্ত্রণা ভোগ করতে না হয়। দিনের মাঝামাঝি কোনও সময়ে ফাঁসিকে কার্যকর করা হলে, মৃত্যুর জন্য অপেক্ষা করতে গিয়ে প্রবল মানসিক চাপ ভোগ করতে হয় আসামীকে। সেই কারণেই রাত্রের ঘুম থেকে তুলে ভোরের আলো ফোটার আগেই ফাঁসিতে ঝোলানো হয় তাকে।

৪. সামাজিক কারণ: বিশেষভাবে উল্লেখযোগ্য ফাঁসির ঘটনাগুলি অনেক সময় আপত্তিকর সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই কারণে সমাজের মানুষ জেগে ওঠার আগেই সেরে ফেলা হয় ফাঁসির কাজটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ