,

ঝক্কি শেষে দেশে ফিরছেন শাহানুর

sahnurবিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের চিত্রনায়িকা শাহানুর। গত শুক্রবার রাতে যাত্রাবিরতিকালে হঠাৎ অসুস্থ বোধ করেন শাহানুর। এ সময় চিকিৎসা নেওয়ার জন্য তিনি বিমানবন্দরের হাসপাতালে যান। তখন তাঁকে ফেলেই বহনকারী ইত্তেহাদ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ঢাকা চলে আসে। তবে আজ রোববার দেশে ফিরছেন শাহানুর।

নায়িকা শাহানুরের পারিবারিক বন্ধু সায়েম রুমি বলেন, ‘আমরা পারিবারিকভাবে সারাক্ষণই তাঁর সঙ্গে যোগাযোগ রাখছি। চিকিৎসা শেষে আমিরাতের আবুধাবি এয়ারপোর্টের পাশে একটি হোটেলে তিনি উঠেছেন। আজ রাতে শাহানুরের দেশে ফেরার কথা রয়েছে।’

কী হয়েছিল—জানতে চাইলে সায়েম বলেন, ‘দেশে ফেরার পথে আবুধাবি এয়ারপোর্টে পৌঁছালে শাহানুরের প্রেশারটা একটু বেড়ে যায়। এয়ারপোর্ট হাসপাতালে সে প্রেশার মাপিয়ে এসে দেখে, তাঁকে রেখে বিমান চলে এসেছে। বিষয়টি নিয়ে ইত্তেহাদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারাই সেখানে থাকার ব্যবস্থা করে এবং আজ রোববার বিকেলের একটি ফ্লাইটে সিট ঠিক করে দেয়। এখন পর্যন্ত শাহানুর ভালো আছেন। কোনো সমস্যা না হলে আজ রাতেই তিনি দেশে ফিরবেন।’

গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের কুইন্স কলেজে অনুষ্ঠিত হয় ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৫’। সেই অনুষ্ঠানে অংশ নিতে তিনি গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রে যান। তিনি ছাড়া বাংলা চলচ্চিত্রের অভিনেতা নিরব, বাপ্পি, মারুফ, হুমায়রা হিমু, অমিত হাসান, ইলিয়াস কাঞ্চনসহ একঝাঁক তারকা অংশ নেন। অনুষ্ঠান শেষ তারকারা ফিরতে শুরু করেছেন। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে