,

চলে গেলেন নায়ক রিয়াজের মা

photo-1472977060বিনোদন ডেস্ক : চলে গেলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের মা আরজুমান আরা বেগম। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহ রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার যশোরে তাঁর মরদেহ দাফন করা হবে।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে তিন দিন আগে আরজুমান আরাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এ ছাড়া তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

রিয়াজের স্ত্রী মুশফিকা তিনা বলেন, ‘আগামীকাল যশোর শহরের কারবালা কবরস্থানে তাঁর স্বামী জাইনুদ্দিন আহমেদ সিদ্দিকের কবরের পাশেই তাঁর মরদেহ দাফন করা হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে