,

দুই দিনে ‘লোকাল বাস’-এর যাত্রী দুই লাখ (ভিডিও)

133438momotazবিনোদন ডেস্ক : মাত্র দুই দিনে দুই লাখ ভিউয়ার্স ছাড়িয়েছে গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের লেখা এবং মমতাজ, প্রীতম ও সাফায়াতের গাওয়া ‘লোকাল বাস’ গানের মিউজিক ভিডিও। গানটির সুর ও সংগীত পরিচালনায় আছেন প্রীতম হাসান। গানটির একটি অংশের সুর করেছেন লুৎফর হাসান।

গত ২ সেপ্টেম্বর রাত ৯টার পর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয় তানিম রহমান অংশু নির্মিত মিউজিক ভিডিওটি। ৪ সেপ্টেম্বর সকাল ১২টা নাগাদ দেখা যায় ভিডিওটি ২ লাখ ৩ হাজার ৮০৯ জন মানুষ দেখেছেন। তবে গানচিল কর্তৃপক্ষ মনে করছে গানটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে খুব শিগগিরই। অন্যান্য সব গানের রেকর্ড ভাঙবে এই গানটি।

এই গানের মাধ্যমেই প্রথমবারের মতো মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন টয়া। এতে তাঁর বিপরীতে রয়েছেন মডেল সৌমিক আহমেদ। মিউজিক ভিডিওটির নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ। এর আগে, গত রোজার ঈদে ‘লোকাল বাস’ গানটি গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে