বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব বনাম অনন্ত!

26749-sakib-khan-1বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই নায়ক শাকিব খান ও অনন্ত জলিল। তাদের জুটি বাধাটা হয়তো দুঃসাধ্য। বড় পর্দায় একই ফ্রেমে আপাতত একসঙ্গে না হলেও ছোট পর্দায় তারা আসছেন ভিন্নভাবে। তবে তা সিনেমার মাধ্যমেই।
আসছে কোরবানির ঈদে সাত দিন জুড়ে তারা থাকবেন জিটিভির পর্দায়! ঈদের থেকে সপ্তম দিন ‘রোমান্টিক সিনে ফেস্ট’-এ দুপুর ৩টায় প্রচার করা হবে এই দুই তারকার ৭টি জনপ্রিয় সিনেমা।

সিনেমাগুলো হলো ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘মোষ্ট ওয়েলকাম’, ‘মোষ্ট ওয়েলকাম-২’ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘বন্ধু যখন শত্রু’ ও ‘আমার প্রাণের স্বামী’।

ঈদের দিন প্রচার হবে শাকিব খান অভিনীত এবং মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত চলচ্চিত্র ‘ভালোবাসার লাল গোলাপ’। আরও অভিনয় করেছেন- ববিতা, অপু বিশ্বাস, পূর্ণিমা প্রমুখ।

দ্বিতীয় দিন প্রচার হবে অনন্ত জলিল অভিনীত এবং অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘মোষ্ট ওয়েলকাম’। অনন্তের সাথে আরও আছেন বর্ষা, মিশা সওদাগর প্রমুখ।

তৃতীয় দিন প্রচার হবে অনন্ত জলিল অভিনীত এবং পরিচালিত চলচ্চিত্র ‘মোষ্ট ওয়েলকাম-২’। এই চলচ্চিত্রে অনন্তের সাথে আরও আছেন বর্ষা, সোহেল চৌধুরী, চম্পা মিশা সওদাগর প্রমুখ।

চতুর্থ দিন প্রচার হবে শাকিব খান ও জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। ছবিটি পরিচালনা করেছেন- সাফি উদ্দিন সাফি।

পঞ্চম দিন প্রচার হবে অনন্ত জলিল অভিনীত এবং পরিচালিত চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’। অনন্তের সাথে আরও আছেন রাজ্জাক, বর্ষা, মিশা সওদাগর প্রমুখ।

ষষ্ঠ দিন প্রচার হবে শাকিব খান অভিনীত এবং আজিজুর রহমান বুলি পরিচালিত চলচ্চিত্র ‘বন্ধু যখন শত্রু’। এতে আরও অভিনয় করেছেন- পূর্ণিমা, মিশা সওদাগর, রাজিব প্রমুখ।

ঈদের সপ্তম দিন প্রচার হবে শাকিব খান অভিনীত এবং পি এ কাজল পরিচালিত চলচ্চিত্র ‘আমার প্রাণের স্বামী’। এতে আরও অভিনয় করেছেন- শাবনূর, নিপুণ, মিশা সওদাগর প্রমুখ।