সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন কাজে ফাঁকি দেয়ার পাঁচ উপায়!

010404অনলাইন ডেস্ক: কাজ করতে ইচ্ছা করছে না আজ। কিন্তু অফিসে যেতেই হবে। অফিসের টেবিলে বসে মনে হচ্ছে, আজ যে ভাবে হোক ফাঁকি দিতেই হবে। একঘেয়ে কাজ মাঝে মধ্যেই বিরক্তির কারণ হয়ে ওঠে। বসের মুখ ঝামটা এড়িয়েও কিন্তু কাজে ফাঁকি মারা যায়। সহকর্মীরাও বলবে না, ফাঁকি মারছেন। কিন্তু দিনভর কাজও করতে হবে না। মান বাঁচিয়ে ফাঁকি দেয়ার পাঁচ উপায় দেখে নিন একবার।

❏‌ কম্পিউটারে অসংখ্য ওয়েবসাইট ও প্রোগ্রাম খুলে রাখুন। যাতে দেখলে মনে হয় কাজের শেষ নেই আপনার। তবে এলোমেলো ওয়েবসাইট নয়, আপনার কাজের সঙ্গে যুক্ত এমন ওয়েবসাইটই খুলুন।

❏‌ টেবিলে কাগজপত্র, ফাইল স্তুপ করুন। দূর থেকে দেখে যেন মনে হয়, অনেক কাজ বাকি পড়ে আছে। কাগজের মধ্যে মুখ গুঁজে অন্য কথা ভাবুন, কে দেখতে যাচ্ছে।

❏‌ মাঝে মধ্যেই ফিসফিস করে অফিসের ফোনে কথা বলুন। যার সঙ্গে ইচ্ছা ফোন করে গল্প করতে পারেন, কিন্তু গলার স্বর যেন খুবই কম থাকে। পাশের লোক যাতে শুনতে না পায়, আপনি কী কথা বলছেন।

❏‌ বার বার ঘড়ি দেখুন। এমন ভাব করুন, হাতে খুব কম সময়, হাজার কাজ সারতে হবে। তাই বার বার ঘড়ি দেখতে হচ্ছে। যদি ঘড়ি পরার অভ্যাস না থাকে তাহলে অবশ্য এই পথ নেয়া মুশকিল। একদিন হঠাৎ ঘড়ি পরে এলে আপনার উপর সন্দেহ বাড়তে পারে।

❏‌ এই দিনগুলোতে আপনার অভিনয় প্রতিভা প্রকাশ করতে হবে। মুখে চোখে একটা এমন ভাব রাখুন, যেন চিন্তায় আছেন, তিন রাত ঘুম হয়নি। আপনাকে মানসিকভাবে ক্লান্ত দেখানোটা দরকার। চোখে মুখে ক্লান্তি থাকলে তাড়াতাড়ি ছুটিও হয়ে যেতে পারে।‌‌‌ সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা