মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স বৃদ্ধির বিরুদ্ধে কাজ করে ডালিম!

26694-boroঅনলাইন ডেস্ক : ডালিম বা আনার পেশীর শক্তি বৃদ্ধিতে এবং বয়স বৃদ্ধির বিরুদ্ধে কাজ করে বলে জানিয়েছেন গবেষকেরা। এই গবেষণায় দেখানো হয়েছে যে, আমরা যখন ডালিমের জুস খাই তখন আমাদের শরীরে ইউরিলিথিন এ নামক অণু উৎপন্ন হয়। এই অণুগুলো যখন পাকস্থলীতে কীটাণুর দ্বারা পরিবর্তিত হয় তখন পেশীর কোষকে পক্কতার বিরুদ্ধে সুরক্ষিত হতে সাহায্য করে এবং পেশীর ভর বৃদ্ধি পায়। গবেষণাটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই চলুন-

বয়স বৃদ্ধির সাথে সাথে মাইটোকন্ড্রিয়ার রিসাইকেল (রাসায়নিক পদ্ধতিতে ব্যবহার করা জিনিসকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়াই হচ্ছে রিসাইকেল) করতে ক্রমাগত যুদ্ধ করতে থাকে আমাদের কোষগুলো। ফলে কোষের শক্তিঘর হিসেবে পরিচিত মাইটোকন্ড্রিয়া তার অত্যাবশ্যকীয় কাজগুলো করারই সামর্থ্য হারায় এবং কোষে জমা হতে থাকে।

এই ক্ষয় বা অধঃপতনের ফলে পেশীসহ অনেক টিস্যুর উপরই প্রভাব বিস্তার করে। যার ফলে শরীরের পেশীগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং বয়স সংক্রান্ত বিভিন্ন রোগে বাড়তে থাকে।

সুইজারল্যান্ডের একটি রিসার্চ ইন্সটিটিউট – ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লসেন এর প্রেসিডেন্ট পেট্রিক অ্যাবিসচার বলেন, “এটিই একমাত্র জানা অণু যা মাইটোকন্ড্রিয়ার ক্লিন আপ প্রক্রিয়াকে আরম্ভ করতে পারে”। তিনি আরো বলেন, “এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদান, এর প্রভাব শক্তিশালী এবং পরিমাপযোগ্য”।

গবেষকদল তাদের হাইপোথিসিসটি পরীক্ষার জন্য ৮-১০ দিনেই পরিণত হয়ে যায় এমন কেঁচোক্রিমি C.elegans কে ব্যবহার করেন। ইউরিলিথিন এ এর প্রভাবে অন্য নিয়ন্ত্রিত গ্রুপের তুলনায় ৪৫% বৃদ্ধি পায় কৃমির জীবনের দৈর্ঘ্য।

রোডেন্টদের নিয়ে করা এই গবেষণায় দেখা যায় যে, বয়স্ক ইদুর যাদের বয়স প্রায় দুই বছর তাদের দেহে ইউরিলিথিন এ এর প্রকাশে তাদের সহনশীলতা ৪২% বৃদ্ধি পায়।

গবেষকেরা বলেন, “যদিও ডালিমের মধ্যে এই অলৌকিক অণুটি থাকেনা, কিন্তু এর অগ্রদূত হিসেবে কাজ করে”।

প্রাণী প্রজাতি এবং অন্ত্রে উপস্থিত মাইক্রোবিয়ামের উপরই নির্ভর করে ইউরিলিথিন এ উৎপাদনের পরিমাণ। তারা আরো উল্লেখ করেন, অন্ত্রে যদি সঠিক কীটাণু না থাকে তাহলে ইউরিলিথিন এ উৎপন্ন হয়না।

এই প্রতিবেদনটি নেচার সাময়িকীতে প্রকাশিত হয়। মানুষের উপর পরীক্ষাটি করার ট্রায়েল চলছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী