বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামবাসীদের বিয়ে করে ফেললেন দীপিকা, সোনাক্ষীরা!

downloadবিনোদন ডেস্ক : দীপিকা, সোনাক্ষী, জ্যাকলিনদের নাকি বিয়ে হয়ে গেছে! তাও আবার ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার তিন বাসিন্দার সঙ্গে। এমন খবরে সরগরম সাহেবগঞ্জ গ্রামের আনাচ-কানাচ। এই তিনজন ছাড়াও তালিকায় রয়েছে সদ্য মা হওয়া রানি মুখার্জির নামও।

জানা গেছে, সেখানকার রেশনকার্ডেই হয়েছে এমন ভুল। উত্তরপ্রদেশের এক রেশন দোকানের লিস্ট অনুযায়ী দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্ডেজ ও সোনাক্ষী সিনহা স্থানীয় বাসিন্দা রাকেশ চন্দ্র, সাধু লাল ও রমেশ চন্দ্রের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ। খবরটি প্রথম প্রকাশ্যে আসে ফারুখাবাদের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে।

রেশন কার্ডের তথ্য অনুযায়ী, রামরূপ নামে এক ব্যক্তির স্ত্রী রানি মুখার্জি৷ এমনকি এই রেশন কার্ডগুলিতে বলা হয়েছে, দীপিকা জেনারেল ও বাকিরা ওবিসি তালিকার অন্তর্ভুক্ত। প্রত্যেক অভিনেত্রীর বার্ষিক আয় দেখানো হয়ছে ১৮০০০/- এবং ওবিসি তালিকার তিন অভিনেত্রী সরকারি ‘অন্ত্যদয়া’ স্কিমের অন্তর্ভুক্ত। এই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছে এপিএল ও বিপিএল কার্ডের অপব্যবহার নিয়ে।

সমাজকর্মীরা বিষয়টির প্রতিবাদ করেন ও রেশন দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কায়েমগঞ্জ তহশিলের এসডিএম অজিত সিংহ জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্তকর্তাদের সঙ্গে আলোচনা হবে ও ভুল সংশোধন করা হবে৷ অপরাধীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ