বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জুনের সঙ্গে অভিনয়ে সোনাক্ষী-পরিণীতির আপত্তি!

 

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে কি অ্যান্ড কা সিনেমায় কারিনা কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কাপুর। তবে এবার কিনা তার সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন সোনাক্ষী সিনহা এবং পরিণীতি চোপড়া।তবে ব্যক্তিগত কোনো কারণে নয় বরং পেশাগত কারণেই তাদের এই আপত্তি বলে জানা গেছে।

Arjun_Sonakshi_Pareneeti1472730275

ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছেন, মুবারাকা শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন অর্জুন কাপুর। এতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে অভিনয়ে জন্য নির্মাতা প্রথমে পরিণীতির সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিনয় করতে অস্বীকৃতি জানান। এরপর সোনাক্ষীকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনিও প্রস্তাবটি ফিরিয়ে দেন।

সোনাক্ষী এবং পরিণীতির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার দুটি কারণ জানা গেছে। প্রথমত, সিনেমায় অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। দ্বিতীয়ত, সিনেমাটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে আথিয়া শেঠি, ইলিয়েলা ডিক্রুজ এবং আমি জ্যাকসন চুক্তিবদ্ধ হয়েছেন। এত অভিনয় শিল্পীর মধ্যে তাদের চরিত্রটি খুব গুরুত্ব পাবে না। তাই তারা আর এ সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না।

মুবারাকা সিনেমাটি পরিচালনা করছেন আনীজ বাজমী। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অনিল কাপুর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ